× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

সিলেটে রাগীব আলী ও তার ছেলের ১৪ বছরের সাজা বহাল

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮

ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মামলায় সিলেটের ব্যবসায়ী রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইয়ের ১৪ বছরের কারাদণ্ড বহাল রেখেছেন একটি আপিল আদালত।

বৃহস্পতিবার সকালে সিলেটের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন।

আদালতের পিপি অ্যাডভোকেট নওসাদ আমদ চৌধুরী বলেন, গত বছর ২ ফেব্রুয়ারি সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো রাগীব আলী ও তার ছেলেকে ১৪ বছরের সাজা দেন। এ রায়ের বিরুদ্ধে সিলেট মহানগর দায়রা জজ আদালতে আপিল করেন রাগীব আলী ও তার ছেলে।

তিনি বলেন, আপিল নিষ্পত্তির জন্য তা সিলেটের বিশেষ দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়। শুনানি শেষে আদালত আগের রায় বহাল রেখে আদেশ দিয়েছেন।

আসামি পক্ষের আইনজীবী ছিলেন সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু।

১৯৯০ সালে ভূমি মন্ত্রণালয়ের স্মারক (চিঠি) জালিয়াতি করে ভুয়া সেবায়েত সাজিয়ে তারাপুর চা-বাগানের ৪২২ দশমিক ৯৬ একর দেবোত্তর সম্পত্তি রাগীব আলী দখল করেন বলে অভিযোগ ওঠে।

২০০৫ সালে জালিয়াতি ও সরকারের এক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে কোতোয়ালি থানায় দুটি মামলা করেন সিলেট সদরের তৎকালীন কমিশনার (ভূমি) এসএম আব্দুল কাদের।

মামলা হওয়ার ১১ বছর পর সিলেটের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অতিরিক্ত সুপার সারোয়ার জাহান ২০১৬ সালের ১০ জুলাই দুই মামলায় আদালতে অভিযোগপত্র দেন।

স্মারক জালিয়াতি ছাড়াও প্রতারণার মাধ্যমে ভূমি আত্মসাতের অপর মামলায় গত বছর ৬ এপ্রিল রাগীব আলীকে ১৪ বছর আর তার ছেলে আব্দুল হাইকে ১৬ বছরের সাজা দেয় আদালত।


এ ক্যটাগরির আরো খবর..