× Banner
সর্বশেষ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল করার নির্দেশ রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বেইজিং – চীনা রাষ্ট্রদূত এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল ‘সুখের খামার’ প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ গুনভর ইউএসএর কাছ থেকে ১৩ বছরের এলএনজি আমদানিতে নীতিগত অনুমোদন সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

মাহমুদ খান, সিলেট ব্যুরো

সিলেটে বহুতল ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

সিলেট নগরীর তালতলা ভিআইপি রোডের বহুতল ভবন সুরমা টাওয়ার থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ধলাইরপাড় কেরামতনগর গ্রামের মো. আব্দুল মজিদের ছেলে বুরহান উদ্দিন (২১)। তিনি সিলেট সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স শাখায় কর্মরত ছিল।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় তার সঙ্গে ছিলেন একজন তরুণী। তবে ঘটনার আকস্মিকতায় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন পরে তরুণীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা প্রাথমিকভাবে ধারণা করছেন সে আত্মহত্যা করেছে।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ জানান, মৃত্যুর মূল কারণ এখনো জানা যায়নি তবে ময়না তদন্তের পর মৃত্যুর রহস্য জানা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..