× Banner
সর্বশেষ
নবীগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  কালীগঞ্জে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল – স্থানীয় সরকার মন্ত্রী এটি গণমানুষের বাজেট – কক্সবাজারে বাজেটের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে -পানি সম্পদ মন্ত্রী ভারত ও বাংলাদেশের সম্মিলিত জনশক্তি বিশ্বে একটি বড় শক্তিতে পরিণত হতে পারে -দীনেশ ত্রিবেদী অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

নিউজ ডেক্স

সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি : শহরেও পানি বৃদ্ধি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি : শহরেও পানি বৃদ্ধি

বৃষ্টি ও ঢলের প্রভাব বাড়তে থাকায় সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সীমান্তবর্তী জকিগঞ্জ, কানাইঘাট, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ, গোলাপগঞ্জ ও বিয়ানীজাজার উপজেলায় আরও নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে।

সিলেট শহরেও পানি বৃদ্ধি পেয়েছে ফলে বন্যা কবলিত উপজেলাসমূহে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে গতরাতে সিলেটে প্রচণ্ড ঘূর্ণিঝড় বয়ে গেছে। সীমান্তের ওপারে ভারতের মেঘালয়ে বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় ঢলের প্রভাবও বেড়েছে। যার ফলে সুরমা, কুশিয়ারা, সারিসহ বিভিন্ন নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যা কবলিত এলাকাসমূহের বাসিন্দাদের অবর্ননীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশুদ্ধ পানির সংকট রয়েছে। অধিকংশ এলাকায় বিদ্যুৎ নেই, শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ রয়েছে। মাছিমপুর এলাকার উঠতি যুবকরা নিজেদের উদ্যোগে অসহায় মানুষদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করতে দেখা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..