× Banner
সর্বশেষ
নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ -বাণিজ্যমন্ত্রী মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনে পুলিশের অভিযান, নদে ঝাপ দিয়ে পালালো তিন ড্রেজার ব্যবসায়ী, থানায় মামলা হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড -পার্বত্যমন্ত্রী পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আলতাফুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নড়াইলে সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ মাদারীপুরে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, রণক্ষেত্র নতুন মাদারীপুর জাবিসাসের ‘পাঁতানো নির্বাচন’ স্থগিতের দাবি, উপাচার্যকে চার সদস্যের চিঠি ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে আজ ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

সিলেটে দক্ষিণ সুরমার বরইকান্দি সুরমা নদী থেকে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫

জুনেল আহমদ আরিফ, দক্ষিণ সুরমা প্রতনিধিঃ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়নে অজ্ঞাত এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টার দিকে ইউনিয়নের হাবীব কমপলেক্স সংলগ্ন সুরমা নদীর তীরে স্থানীয় জনতা এক শিশুর লাশ দেখতে পায়।

স্থানীয় সূত্রে জানা যায়, নদীর তীর ঘেষা রাস্তা হওয়ায় সকালে লোকজন কর্মস্থলে যাওয়ার সময় এই লাশ দেখতে পান। পরে তারা  ইউনিয়ন চেয়ারম্যান হাবীব হুসেনকে খবর দেন।

সকাল সাড়ে নয়টার দিকে দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল এসে লাশটি ময়না তদন্তের জন্য থানায় প্রেরণ  করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত লাশটির পরিচয় পাওয়া যায় নি।তবে স্থানীয়রা ধারনা করছেন, শিশুটি সুরমা নদীতে গোসল করতে এসে মৃত্যু বরণ করেছে।


এ ক্যটাগরির আরো খবর..