× Banner
সর্বশেষ
আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার

সিলেটের জৈন্তাপুরে নিখোঁজের ৮দিন পর স্কুল ছাত্রের লাশ উদ্ধারঃআটক ২

admin
হালনাগাদ: শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫

জুনেল আহমেদ আরিফ,দক্ষিণ সুরমা(সিলেট) প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুরে নিখোঁজের ৮ দিন পর স্কুল ছাত্র পুলক চন্দ্র রাউতের (১৪) লাশ উদ্ধার করা হয়েছে। পুলক হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহ আটক দুই কিশোরের দেয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার রাতে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলাধীন পাখিটিকি এলাকার ভুইয়া ফিসারিজের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আটক আবদুল কুদ্দুস ও শাহাব উদ্দিন শাবু পুলিশের কাছে হত্যাকান্ডের দায় স্বীকার করেছে বলে জানিয়েছেন জৈন্তাপুর থানার ওসি সফিউল কবির। তারা দুইজন বাউরভাগ গ্রামের শফিক আহমদের ছেলে। হত্যাকান্ডে অংশ নেয়া আরো এক যুবককে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
পুলক চন্দ্র রাউত জৈন্তাপুরের চারিকাটা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। গত ১০ ডিসেম্বর সারিঘাট বাজারের উদ্দেশ্যে বের হয়ে সে নিখোঁজ হয়েছিল।

পুলক নিখোঁজের পর তার বাবা জৈন্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পুলক নিখোঁজের পেছনে হাত থাকতে পারে এমন সন্দেহে এলাকার লোকজন কুদ্দুস ও শাবুকে আটক করে পুলিশে সোর্পদ করে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃত দুইজন জানায় তারা পুলককে হত্যা করে পাখিটিকি এলাকার ভুইয়া ফিসারিজের পাশে একটি ডোবায় কচুরিপানা দিয়ে লাশ চাপা দিয়ে রেখেছে। পরে পুলিশ অভিযান চালিয়ে পুলকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস. আই মিন্টু জানান- এলাকাবাসীর সহযোগিতায় কুদ্দুছ এবং শাবুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে তারা জানায় তিনজন মিলে পুলককে খুন করা হয়। তাদের দেয়া তথ্য মতে পুলকের লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকান্ডে অংশ নেয়া অপর যুবক বাউরভাগ উত্তর (পুঞ্জি) গ্রামের দুলি বিশ্বাসের ছেলে স্বপন বিশ্বাসকে (২০) গ্রেফতারের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..