× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

সিলেটের জকিগঞ্জে ৩ মেয়র প্রার্থীর অভিযোগ

admin
হালনাগাদ: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

সিলেট প্রতিনিধি: বুধবার সকাল সিলেটের তিন পৌরসভায় থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। তবে জকিগঞ্জে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী বদরুল হক বাদল, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমদ ও জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী আবদুল মালেক ফারুক বিভিন্ন অভিযোগ করেছেন।

বিএনপি প্রাথী বদরুল হক বাদল অভিযোগ করে বলেন, পৌরসভার ৫ নং ওয়ার্ড হচ্ছে পৌর আওয়ামী লীগের সভাপতির এলাকা। তিনি ওই ওয়ার্ডের মধুদত্ত এফআইবিডিবি ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছেন। সেখানে জাল ভোট দেওয়া হচ্ছে। কেন্দ্রটি আওয়ামী লীগ নেতা-কর্মীরা দখল করার পাঁয়তারা চালাচ্ছে।

তিনি জানান, বিষয়টি তিনি রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার ও র‌্যাবকে জানিয়েছেন। বদরুল হক বাদল ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন।

আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমদ অভিযোগ করে বলেন, ‘আনন্দপুর, তীরের চক ও গোপীর চক নিয়ে গঠিত জকিগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের তীরের চক কেন্দ্রে আমার এজেন্টকে দলীয় প্রার্থীর এজেন্টরা হুমকি-ধামকি দিচ্ছে। আমি বিষয়টি প্রিজাইডিং অফিসারকে জানিয়েছি।’

ফারুক আহমদ জগ প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। এদিকে জকিগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র, জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী আবদুল মালেক ফারুক অভিযোগ করে বলেন, পৌরসভার ৭ নং ওয়ার্ডের আনসার ক্যাম্পে আঞ্জুমানে আল ইসলাহের কর্মী আজমল আলী লাঙ্গল প্রতীকের ভোটারদের ভোট প্রদানে হুমকি দিচ্ছেন। তিনি লাঙ্গল প্রতীকে ভোট না দিয়ে আল ইসলাহ সমর্থিত প্রার্থী হিফজুর রহমানের মোবাইল ফোনে ভোট দেওয়ার জন্য হুমকি দিচ্ছে।

অভিযোগের বিষয়ে জকিগঞ্জ পৌরসভার রিটার্নিং অফিসার মোবাশ্বেরুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিএনপি প্রার্থীর অভিযোগের ভিত্তিতে সেখানে ম্যাজিস্ট্রেট পাঠানো হয়েছে। জাল ভোটের প্রমাণ পেলেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..