× Banner
সর্বশেষ
বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক হাওড়াঞ্চলের ধান যথাসময়ে কাটার জন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে – কৃষিমন্ত্রী গৌরনদীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার বিএনপি নেতার অফিসে হামলা চালিয়ে ভাংচুর, মারধর উত্তরাধিকার সূত্রে আমরা একটাপঙ্গু অর্থনীতি পেয়েছি – তথ্যমন্ত্রী ‎সংরক্ষিত নারী আসনে এমপির মনোনয়নে মনোনীত ঝিকরগাছার সাবিরা সুলতানা মুন্নী ঝিকরগাছায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৫৫ সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী

সিদ্ধিদাতা গণেশের গণনা অনুযায়ী কেমন কাটবে আপনার আজকের দিন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
আজকের রাশিফল

সিদ্ধিদাতা গণেশের গণনা অনুযায়ী আপনার দিন কেমন কাটবে জেনে নিন। রাশিফল আপনাকে জানাবে কোন কোন বিষয়ে সারাদিন সচেতন থাকতে হবে এবং কোন কোন জিনিসের থেকে আপনাকে বেঁচে চলতে হবে।

মীন: আজ এই রাশির ব‍্যববসায়ীদের যারা বিদেশের ব‍্যবসার সঙ্গে যুক্ত, তাদের ব‍্যবসায় অর্থ হ্রাসের সম্ভাবনা রয়েছে। অফিস থেকে বাড়ি ফিরে পছন্দানুযায়ী কাজ করতে পারবেন। বাচ্চাদের সাথে সময় কাটিয়ে মনে আনন্দ অনুভব করবেন।

কুম্ভ: কর্মক্ষেত্রে ব‍্যবসায়ে অবহেলা আজ আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। স্ত্রীর সব বিষয়ে অযথা নাক গলাবেন না। ব‍্যবসায়ীদের কাছে আজকের দিন শুভ। আজ প্রিয়জনদের উপহার দেওয়ার এবং তাদের থেকে উপহার নেওয়ার দিন। আজ ফাঁকা সময়ে স্ত্রীর সঙ্গে প্রেমের সময় কাটাতে পারেন।

মেষ: সন্দেহ থাকলে কোনো আর্থিক কারবারে জড়িয়ে পড়বেন না। আজকের দিনে কর্মক্ষেত্রে সকলেই আপনাকে পছন্দ করবে এবং সমর্থন করবে। পরিবারের সদস্যদের সঙ্গে সুন্দর সময় কাটান। মেজাজ নিয়ন্ত্রণে রেখে সকলের সমস্যা সমাধান করুন। আজ এই রাশির জাতক জাতিকাদের প্রেমের দিন।

বৃষ: আজ আত্মীয় স্বজনের সঙ্গে একটি চমৎকার সন্ধ্যা কাটাতে পারেন। স্ত্রীর সাথে কিছু মূল্যবান জিনিস কিনতে যেতে পারেন। আপনার শিশু সুলভ স্বভাব সকালের মন জয় করে নেবে। আপনার থেকে কেউ মতামত চাইলে নির্দিধায় তাকে পরামর্শ দিতে পারেন।

মকর: অর্থ সঞ্চয়ের বিষয়ে পিতা মাতার পরামর্শ মন দিয়ে শুনুন। বাইরের লোকের উপদেশ বিপদ ডেকে আনতে পারে। আজ এই রাশির জাতক জাতিকারা কোন অসহায় ব‍্যক্তিকে সাহায্য করতে পারেন। ফাঁকা সময় পরিবারের সঙ্গে কাটান।

ধনু: বয়স্ক আত্মীয়র সমস্যা সমাধানে সাহায্য করে, তার আশির্বাদ নিতে পারেন। আজ ব‍্যবসায়ীদের কাছে দিনটা আর্থিক ক্ষতির। ছাত্র ছাত্রীরা নিজেদের কাজ ফেলে রাখবেন না। আজ নিজের কাজ সম্পন্ন করুন। ব‍্যস্ত সময়ের মধ্যেও শরীরের প্রতি যত্ন নিন।

বৃশ্চিক: সঞ্চিত অর্থ আজ কাজে লাগবে। আজ এই রাশির জাতক জাতিকারা তাদের ভালোবাসার মানুষের ভালোবাসা অনুভব করবে। কাজের সময় মাথা ঠাণ্ডা রাখুন। নিজের জন্য সময় বের করুন। আপনার রসিক স্বভাবের জন্য আশেপাশের মানুষ আপনাকে ভালোবাসবে।

সিংহ: আজ এই রাশির জাতকদের স্ত্রীর স্বাস্থ্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। আজ সময় নষ্ট না করে, গুরুত্বপূর্ণ কাজে মনোনিবেশ করুন। আজ আপনার শরীর সুস্থ থাকলেও, ভ্রমণের ধকল আপনি নিতে পারেন না। ব‍্যবসায়ীদের আজ বুঝে শুনে অর্থ বিনিয়োগ না করলে, অর্থ নষ্টের যোগ রয়েছে।

কর্কট: বিনা কাজে অর্থ অপচয় না করে, অর্থ সঞ্চয় করুন। আজ ঘরের কাজ মন দিয়ে না করলে, তাতে সমস্যা হতে পারে। ফাঁকা সময় পেলে ভালো কাজ করুন।

মিথুন: আজ মায়ের থেকে আর্থিক সুবিধা পাবেন। আজ এই রাশির জাতক জাতিকাদের দাঁতের এবং পেটের সমস্যা দেখা দিতে পারে। তবে শীঘ্রই চিকিৎসকের পরামর্শ নিন। আজ এই রাশির জাতক জাতিকারা জানতে পারবেন প্রেম ঈশ্বর উপাসনার সমার্থক।

তুলা: সন্তান এবং স্ত্রীয়ের প্রতি যত্নবান হোন। বন্ধুদের সঙ্গে সন্ধ্যায় আনন্দ ফূর্তিতে মেতে উঠলেও মদ্যপান আপনার জন‍্য সঠিক নয়। অন‍্যদের কোন কাজে জোর দেবেন না।

কন্যা: দিনের শুরুতেই আত্মীয় পরিজনদের থেকে সুখবর পাবেন। আজকের দিনটা এই রাশির ব‍্যক্তিদের কাছে আমোদ প্রমোদের দিন হলেও, ব‍্যবসার দিকেও মন দিন। আজকে আপনার শরীর সুস্থই থাকবে। আজ স্ত্রীর মনের কথা জানতে পারবেন।


এ ক্যটাগরির আরো খবর..