× Banner
সর্বশেষ
জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা সরকারের – শিক্ষামন্ত্রী লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি এনসিপির সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনীতিকের সৌজন্য সাক্ষাৎ যশোর নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে ২৬ পিস স্বর্ণবারসহ ৩ স্বর্ণ পাচারকারী আটক কোটালীপাড়ায় কিস্তি ক্রেতার স্ত্রীর মৃত্যুতে ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা প্রদান প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

সিদ্দিকুর রিওতে হতাশ করলেন

admin
হালনাগাদ: সোমবার, ১৫ আগস্ট, ২০১৬

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ গলফার সিদ্দিকুর রহমানকে ঘিরে পদকের স্বপ্ন দেখেছিল! অলিম্পিকে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাওয়ায় প্রত্যাশা আরও বেড়ে যায়। কিন্তু সবাইকে হতাশ করে সিদ্দিকুর রহমান পদকের কাছাকাছিও যেতে পারেননি।

৬০ জনের মধ্যে সিদ্দিকুর হয়েছেন ৫৮তম! তৃতীয় রাউন্ড শেষে ৫৫তম স্থানে ছিলেন সিদ্দিকুর। কিন্তু চতুর্থ ও শেষ রাউন্ডে আরও বাজে পারফরম্যান্স করায় পিছিয়ে পড়েন সিদ্দিকুর। সব মিলিয়ে পুরো আসরে পারের থেকে ১১ শট বেশি খেলেছেন সিদ্দিকুর। এছাড়া সাতটি বোগি ও তিনটি বার্ডি করেন ৩১ বছর বয়সি এ গলফার।

দুইবার এশিয়ান ট্যুরের শিরোপা জেতা ও বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা থাকায় সিদ্দিকুরের থেকে এবার পদকের প্রত্যাশা করেছিল বাংলাদেশ। তার হাতে এবার উদ্বোধনী অনুষ্ঠানে দেশের পতাকাও তুলে দেওয়া হয়। কিন্তু সবাইকে হতাশ করে রিও অলিম্পিকের মিশন ‘বাজেভাবে’ শেষ করলেন সিদ্দিকুর।

র‌্যাঙ্কিংয়ে সেরা ৬০ গলফার সরাসরি অলিম্পিকে অংশ নেওয়ার সুযোগ পান। ৫৬তম স্থানে থেকে অলিম্পিকে সরাসরি অংশ নেন সিদ্দিকুর। কিন্তু বাজে পারফরম্যান্স তার দুই ধাপ অবনমন হল! গলফের সোনা জিতেছেন যুক্তরাজ্যের জাস্টিন রোজ। পারের থেকে ১৬ শট কম খেলেন সোনা জয়ী জাস্টিন রোজ।


এ ক্যটাগরির আরো খবর..