× Banner
সর্বশেষ
সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০২ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ৭০০ পিচ পন্ডস ফেইস ওয়াশ আটক  যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র, ১২০ একর জমি ইজারার অনুমোদন জুলিয়ান আলভারেজকে দলে টানতে নতুন কৌশলে বার্সেলোনা, এজেন্টদের সঙ্গে বৈঠক বাবরি মসজিদ তদন্ত কমিশনের প্রধান বিচারপতি মনমোহন সিং লিবারহানের মৃত্যু যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় আবার ঊর্ধ্বমুখী বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ‘চুক্তি করুন না হলে আত্মসমর্পণ’ -ইরানকে কড়া বার্তা ট্রাম্পের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন করে প্রাণহানি, দুই দেশেই হামলার তীব্রতা বৃদ্ধি দুই দিনের সরকারি সফরে ঢাকায় সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী

সিটিসেলের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার দায়দায়িত্ব সিটিসেলেরই

admin
হালনাগাদ: শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ সিটিসেলের কার্যক্রম বন্ধ হওয়ায় তাদের কর্মকর্তাকর্মচারীদের দায় কর্তৃপক্ষকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন ডাক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম

আজ শুক্রবার সকালে গুলশানে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) টেলিফোন এক্সচেঞ্জ অফিসে বঙ্গবন্ধু স্যাটেলাইটের বর্তমান অবস্থা এবং সারা দেশে স্থাপিত অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের বিষয়ে এক সংবাদ সম্মেলনে তারানা হালিম মন্তব্য করেন।

টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, ‘সিটিসেলের কর্মকর্তাকর্মচারীদের বেতনভাতার দায়দায়িত্ব সিটিসেলেরই। বিষয়ে দায়দায়িত্ব সিটিসেলকেই নিতে হবে। অবশ্যই রেগুলেটর হিসেবে সেখানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন  (বিটিআরসি) তার যেটুকু ভূমিকা, সেটুকুই পালন করবে। এর বাইরে কোনো ভূমিকা পালন করার অবকাশ বিটিআরসির নেই। এবং বিটিআরসি সেটা করবেও না।


এ ক্যটাগরির আরো খবর..