× Banner
সর্বশেষ
ডেপুটি স্পিকারের নামে জাল ডিও পত্র তৈরি, এসি ল্যান্ডের বিরুদ্ধে মামলা কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার, কমবে মাদক মামলার জট – স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্টের ভাষায় বলা হচ্ছে সরকারকে ৫ বছরও যেতে দেয়া হবে না – মির্জা ফখরুল গণমাধ্যমের ওপর কোনো গোয়েন্দা চাপ নেই; দাবি তথ্যমন্ত্রীর বিএনপির নারী এমপিকে আইনি নোটিশ পাঠালেন আসিফ মাহমুদ আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার বিনামূল্যে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য বড় সুখবর গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ নয়, প্রয়োজন নিয়মতান্ত্রিক কাঠামো: তথ্য ও সম্প্রচারমন্ত্রী টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই -মির্জা ফখরুল জুলাই তথ্যচিত্র থেকে আবু সাঈদের ছবি-ভিডিও যে কারণে বাদ দেওয়া হয়েছিল

ডেস্ক

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে শরীফ ওসমান হাদি

Kishori
হালনাগাদ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
সিঙ্গাপুরের পথে শরীফ ওসমান হাদি

জুলাইযোদ্ধা, ইনকিলাব মঞ্চের সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি বেশ কয়েকদিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে উড্ডয়ন করে বিমান।

আজ দুদুপুর ১টা ৫০ মিনিটে দিকে তাকে নিয়ে সিঙ্গাপুরে উদ্দেশ্যে রওনা দিয়েছেন তার বড় দুই ভাই ওমর ফারুক এবং আবু বকর সিদ্দিক।

সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করে ।

 

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়ার উদ্দেশে তাকে এভারকেয়ার হাসপাতাল থেকে বের করা হয়। এরইমধ্যে অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরে পৌঁছে গেছে।

এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে অসপ্রে এভিয়েশনের এয়ার অ্যাম্বুলেন্সটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে সোমবার দুপুরেই গুলিবিদ্ধ ওসমান হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ওসমান হাদির চিকিৎসার জন্য প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণসংক্রান্ত সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে।

এ ছাড়া তার চিকিৎসা-সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে বলেও জানানো হয়েছে। চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে তিনি ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানিয়েছেন, বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং অপরিবর্তিত আছে।

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় রিকশায় করে যাওয়ার সময় অজ্ঞাতনামা সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। এরপর থেকে তিনি চিকিৎসাধীন রয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..