× Banner
সর্বশেষ
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন, ভোটার তালিকার অপেক্ষায় ইসি রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন – সিইসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে রিট খারিজ বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস মোদির ফেসবুক ভিডিও ব্লক করে মেটা বললো, ‘কারিগরি ত্রুটি’ আনুষ্ঠানিক ভাবে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচন ; স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে প্রধান নির্বাচন কমিশনার দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার দেশের বাজারে স্বর্ণের দামে পতন ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

সিএমএসএমই ও ক্লাস্টারভিত্তিক অর্থায়ন স্কিমে অংশ নিতে বাংলাদেশ ব্যাংক ও প্রাইম ব্যাংক-এর চুক্তি স্বাক্ষর

ACP
হালনাগাদ: বুধবার, ২০ মে, ২০২৬
প্রাইম ব্যাংক-এর চুক্তি স্বাক্ষর

দেশের কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য অর্থায়ন সহজতর করতে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে ‘ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিম’ এবং ‘এফএসএফডিএমএসএমই’ স্কিমে অংশ নিতে বাংলাদেশ ব্যাংক-এর সাথে চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এই উদ্যোগগুলো মূলত দেশের কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদেরকে (সিএমএসএমই) আরও শক্তিশালী করার লক্ষ্যে গৃহীত হয়েছে, যা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। সহজ ও সাশ্রয়ী অর্থায়নের মাধ্যমে উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই শিল্পায়ন ত্বরান্বিত করাই এই স্কিমগুলোর মূল উদ্দেশ্য। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে গঠিত ১,৫০০ কোটি টাকার ঘূর্ণায়মান ফান্ড এফএসএফডিএমএসএমই স্কিমের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ ও আধুনিকায়নে সহায়তা প্রদান করা হবে স্বল্প ইন্টারেস্ট রেইটে। অন্যদিকে, ৩,০০০ কোটি টাকার ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিমটির ভৌগোলিকভাবে একত্রে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সহায়তা করবে, যার ফলে উদ্যোক্তারা যৌথ সম্পদ ব্যবহার, উৎপাদন দক্ষতা বৃদ্ধি এবং বাজার সম্প্রসারণের সুযোগ পাবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর মিস নূরুন নাহার,  এক্সিকিউটিভ ডিরেক্টর হুসনে আরা শিখা এবং পরিচালক নওশাদ মুস্তাফা। প্রাইম ব্যাংক পিএলসি.-এর পক্ষে উপস্থিত ছিলেন অ্যাক্টিং চিফ এক্সিকিউটিভ অফিসার ফয়সাল রহমান; অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং হেড অব স্মল বিজনেস অ্যান্ড রিফাইন্যান্স শেখ নুর আলম।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের অ্যাক্টিং চিফ এক্সিকিউটিভ অফিসার ফয়সাল রহমান বলেন, “সিএমএসএমই খাত আমাদের অর্থনীতির প্রাণকেন্দ্র। এই খাতের টেকসই উন্নয়ন ছাড়া অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি সম্ভব নয়। এই রিফাইন্যান্স স্কিমগুলোর মাধ্যমে আমরা শুধু অর্থায়নই নয়, বরং উদ্যোক্তাদের স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করতে চাই। বিশেষ করে ক্লাস্টারভিত্তিক উদ্যোগগুলোতে আমরা অধিক গুরুত্ব দিচ্ছি, যেখানে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে উৎপাদনশীলতা, উদ্ভাবন এবং বাজার সম্প্রসারণ আরও ত্বরান্বিত হবে।”

বাংলাদেশ ব্যাংক এবং প্রাইম ব্যাংক উভয়েই স্কিমগুলো যথাযথ নীতিমালা অনুসরণ করে কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে দেশের সিএমএসএমই খাতে ইতিবাচক প্রভাব বিস্তারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।


এ ক্যটাগরির আরো খবর..