× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

সালাহ উদ্দিন দেশে ফিরতে উদগ্রিব

admin
হালনাগাদ: বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ দেশে ফিরতে উদগ্রিব বলে জানিয়েছেন তাঁর স্ত্রী হাসিনা আহমেদ৷ তবে কারোর বিনিময়ে সালাহ উদ্দিনকে দেশে ফেরত আনা হোক এটা চান না তাঁর স্ত্রী।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বাংলাদেশে আটক ভারতের মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের সহযোগী দাউদ মার্চেন্টকে ভারতে ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ৷ আর এর বিনিময়ে ভারতে আটক বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে ফেরত পাঠানো হচ্ছে বাংলাদেশে৷

তবে সোমবার ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সংবাদমাধ্যমকে জানান, ‘‘এক্সচেঞ্জ করে কাউতে দিতে হবে বা আনতে হবে, তা নয়৷ যে বিদেশিদের সাজার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের কয়েকজন আমাদের কারাগারে রয়েছে৷ যাদের সাজার মেয়াদ শেষ হয়েছে, তাদের ফেরত পাঠাতে আমরা সাধারণত সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলোতে যোগাযোগ করি৷ দাউদ মার্চেন্টের ক্ষেত্রেও একই পদ্ধতি অবলম্বন করা হবে৷”

দাউদ মার্চেন্টকে ২০০৯ সালে ঢাকায় গ্রেপ্তার করা হয়৷ ভারতে সে গুলশান কুমার হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত৷ এরইমধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ আদালতে তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহরের আবেদন জানিয়েছে৷

অন্যদিকে ঢাকার বাসা থেকে নিখোঁজ হওয়ার কয়েক মাস পর গত বছরের ১১ মে, ভারতের শিলংয়ে আটক হন বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ৷ সেখানে তাঁর বিরুদ্ধে ‘ফরেনার্স অ্যাক্টে’ মামলার বিচার চলছে৷ সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ বলেন, ‘‘আমি গত সপ্তাহে ভারতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে এসেছি৷ বিচার শেষে তিনি দেশেই ফিরতে চান৷”

তিনি বলেন, ‘‘আমি পত্র-পত্রিকায় দেখেছি যে তাঁকে ফেরত আনতে চায় সরকার৷ কিন্তু বিচার শেষ হওয়ার আগে কীভাবে সেটা সম্ভব! কারোর বিনিময়ে তাঁকে ফেরত আনার প্রয়োজন নেই৷”

এর আগে গত ১১ নভেম্বর বাংলাদেশের কারাগারে আটক ভারতের উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের হাতে তুলে দেয়া হয় ১৮ বছর পর৷ এর পরদিনই ভারত সেখানকার কারাগারে আটক নারায়ণগঞ্জের সাত খুনের আসমি নূর হোসেকে ফেরত দেয়৷

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক নূর খান বলেন, ‘‘বাংলাদেশ-ভারতের মধ্যে বন্দী প্রত্যর্পণ চুক্তি আছে৷ সেই নিয়ম অনুযায়ী, বন্দী বিনিময় হওয়া উত্তম৷ বিনিময় জিনিসটা ভালো না৷ একজন রাজনীতিবিদ বা বিচ্ছিন্নতাবাদী নেতার সঙ্গে ফৌজদারি অপরাধে জড়িতদের বিনিময় শোভন নয়৷” –ডিডব্লিউ


এ ক্যটাগরির আরো খবর..