সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বার করোনা ভাইরাসে আক্রান্ত

আবু নাসের হুসাইন, সালথাঃ ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শুক্রবার বিকালে সালথা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম ইফতেখার আজাদ এ তথ্য জানান।
তিনি জানান, গত ৩০ জুলাই উপজেলা চেয়ারম্যানের নমুনা সংগ্রহ করে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল। শুক্রবার বিকালে পজেটিভ রিপোর্ট আসে। তিনি বাসায় আইসোলেশনে আছেন।
ওয়াদুদ মাতুব্বার জানান, কয়েক দিন ধরে জ্বর ও কাশির সমস্যায় রয়েছেন, তবে বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম ইফতেখার আজাদ জানান, শুক্রবারে উপজেলা চেয়ারম্যানসহ নতুন করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১৯ জন। সুস্থ্য হয়েছেন ৭৯ জন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।