সালথায় ৩ কেন্দ্রে ১,২২৫ পরিক্ষার্থী নিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

আবু নাসের হুসাইন,সালথা, ফরিদপুরঃ গতকাল বৃহস্পতিবার থেকে সারাদেশের ন্যায় ফরিদপুরের সালথায় শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা।

সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয়, জয়ঝাপ উচ্চ বিদ্যালয় ও সালথা কলেজ কেন্দ্রে শান্তিপুর্ণভাবে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ১ হাজার ২শত ২৫ জন পরীক্ষার্থী বাংলা ১ম পত্র পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন। ৩ টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় । মাধ্যমিক বোর্ডের অধীনে ৯৭৩ জন এস.এস.সি ও মাদ্রাসা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় ২৫২ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।

এসময় ফরিদপুরের এডিএম মোঃ মিজানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসান, অতিরিক্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মতিউর রহমান ৩টি পরীক্ষা কেন্দ্র পৃথকভাবে পরিদর্শণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।