কাশ্মীর থেকে দিল্লি ১০০০ কিমি দূরে প্রতিদিন নবজাতকের জন্য মায়ের দুধ

ভারত প্রতিনিধিঃ কাশ্মীরে মা, দিল্লিতে নবজাতক ছেলে। হাজার কিলোমিটার দূরত্ব। নবজাতককে বাঁচাতে কাশ্মীর থেকে প্রতিদিন দুধ পাঠাচ্ছে তার মা।

ঘটনাটি ঘটেছে ভারতের কাশ্মীরে। ৬ জুন কাশ্মীরের লে-র একটি হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন ৩০ বছর বয়সী দোরজে পালমো। কিন্তু কিছুক্ষণ পরই দেখা যায়, শিশুটি খেতে পারছে না। মাইসুরুতে তার বাবা-মাকে রেখে শিশুটিকে দিল্লিতে নিয়ে আসেন মামা।

দিল্লিতে চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন, নবজাতকের খাদ্যনালী ও শ্বাসনালী একসঙ্গে জুড়ে আছে। জটিল অস্ত্রোপচার করা হয়। চার দিনের শিশুর জন্য সেটা ছিল কঠিন লড়াই।

পরের তিন দিন নাকে নল লাগিয়ে খাওয়ানো হচ্ছিল। চিকিৎসকরা বললেন, মায়ের দুধ আনতে হবে। কিন্তু মা আসতে পারছেন না দিল্লিতে। এ অবস্থায় এগিয়ে আসে একটি বিমান সংস্থা। মায়ের দুধ ভর্তি পাত্রগুলো তারা দিল্লিতে প্রতিদিন পৌঁছে দিচ্ছে বিনা পয়সায়।

দিল্লি বিমানবন্দর থেকে সেই দুধের পাত্র পৌঁছে যাচ্ছে বেসরকারি হাসপাতালে। নবজাতকের বাবা জিকমেট ওয়াঙ্গদুস(৩৩) আর তার আত্মীয়কে প্রতিদিনই ছুটতে হচ্ছে দিল্লি বিমানবন্দরে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।