× Banner
সর্বশেষ
উপনির্বাচনকে সামনে রেখে বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর স্থগিত বিমান খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলো বাংলাদেশ ১৫ মার্চের মধ্যে বাজেট প্রস্তাবনা চেয়েছে এনবিআর ঢাকা বিমানবন্দরে আজ ৩৮টি ফ্লাইট বাতিল জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় – হাইকোর্টের রুল নবীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ আহত অর্ধশতাধিক বাহরাইনে বাংলাদেশির মৃত্যুতে সেদেশের রাজার শোক নড়াইলে পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ডের মহাপরিচালকের সাক্ষাৎ পাকিস্তানে নিরাপত্তা সংকট: ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক

সালথায় পেঁয়াজের বীজতলা পরিদর্শন করেন লাবু চৌধুরী

admin
হালনাগাদ: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
সালথায় পেঁয়াজের বীজতলা পরিদর্শন করেন লাবু চৌধুরী

আবু নাসের হুসাইন, সালথা: পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি করার পরিকল্পনা নিয়ে ফরিদপুরের সালথায় পেঁয়াজের বীজতলা পরিদর্শন করেছেন মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির রাজনৈতিক প্রতিনিধি, বিশিষ্ট কৃষি গবেষক ও সমাজ সেবক শাহদাব আকবর লাবু চৌধুরী।
শুক্রবার (১৭ ডিসেম্বর) উপজেলার গট্টি ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় গিয়ে পেঁয়াজের বীজতলা পরিদর্শন করেন তিনি।
পেঁয়াজের বীজতলা পরিদর্শনকালে লাবু চৌধুরী এ প্রতিনিধিকে বলেন, তিনদিনের বৃষ্টিতে পেঁয়াজের বীজতলার কিছু ক্ষতি হয়েছে। সেজন্য পেঁয়াজসহ অন্যান্য ফসল উৎপাদনে বৃদ্ধি করা যায় কিভাবে সেটা পর্যালোচনা করা হচ্ছে। সরকার কৃষির উপর নজর দিয়েছেন। আমিও ব্যক্তিগতভাবে পাট ও পেঁয়াজের কাজ করছি। আশা করি আগামী দুই বছরে পেঁয়াজ চাষে দেশ স্বনির্ভর হবে।
তিনি বলেন, এই সালথা – নগরকান্দার অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। পেঁয়াজ চাষীদের সুবিধার্থে সরকারীভাবে ষ্টোর করা হবে।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, এবছর ৭শ ৫২ হেক্টর জমিতে পেঁয়াজের বীজতলা রয়েছে। বৃষ্টিতে পেঁয়াজের বীজতলার ক্ষতি হয়েছে। এবছর ১২ হাজার ৫ শ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..