× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

সালথায় জমিজমা নিয়ে ভাইয়ের হাতে ভাই খুন

admin
হালনাগাদ: শনিবার, ২৫ মার্চ, ২০১৭

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় জমিজমা নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষে মোহাম্মাদ মুন্সী (৫৫) নামে এক ভাই খুন হয়েছে। আজ শনিবার বিকালে উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে এ ঘটনা ঘটে। মোহাম্মাদ ঐ গ্রামের মৃত ইউসুফ মুন্সীর ছেলে। ঘটনাস্থল থেকে পুলিশ ৩জনকে আটক করেছে।

স্থানীয়রা জানিয়েছেন, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে মোহাম্মাদ মুন্সী ও তার আপন ভাই মুক্তার মুন্সীর মধ্যে বিরোধ ছিলো। শনিবার দুপুরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরধরে মুক্তার মুন্সী ও তার পবিারের সবাই মিলে মোহাম্মাদ মুন্সীর উপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে মোহাম্মাদ মুন্সী ঘটনাস্থলেই মারা যান। হামলা ঠেকাতে এসে নিহতের ৩ ছেলে আনিচ (৩০), আহাদ (২৪) ও তৌকির (২০) আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ভাইয়ের হাতে খুন হওয়ার খবর পেয়ে সালথা থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে মুক্তার মুন্সীর ৩ ছেলেকে আটক করেন।

ভাইয়ের হাতে ভাই খুনের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার অফিসার ইনচার্জ একে এম আমিনুল হক বলেন, এই ঘটনায় নিহতের ভাই মুক্তার মুন্সীর ৩ ছেলে রুহুল (৩০), আলহাজ (২৫) ও ইখলাছ (২০) কে আটক করা হয়েছে। মুক্তার মুন্সী ও তার পরিবারের অন্যান্য সদস্যরা পলাতক রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..