সালথায় গলায় ফাঁস দিয়ে স্কুল শিক্ষকের আত্মহত্যা

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  ফরিদপুরের সালথায় শাহ-আলম মোল্যা (৩০) নামে এক স্কুল শিক্ষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার গভীর রাতে পাশ্ববর্তী মোকসেদপুর উপজেলা শহরে এঘটনা ঘটে। শাহ-আলম সালথা উপজেলার বল্লভদি ইউনিয়নের চন্ডীবর্দী গ্রামের আব্দুর রব মোল্যার ছেলে ও চন্ডীবর্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

স্থানীয়রা জানান, চন্ডীবর্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ-আলম ৭বছর আগে যশোর জেলায় বিয়ে করেন। কয়েক বছর ধরে পার্শ্ববর্তী মোকসেদপুর উপজেলা শহরে একটি বাসায় স্ত্রী ও চার বছরের একটি কন্যা সন্তান নিয়ে ভাড়া থাকতেন। বছরখানিক আগে থেকে শাহ-আলমের সাথে তার স্ত্রীর পারিবারিক কলহ চলছিলো বলে স্থানীয়রা জানিয়েছেন। পারিবারিক কলহের জন্য স্ত্রীর উপর অভিমান করে গত ২ মাস আগে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে শাহ-আলম। তখন হাসপাতালে নেওয়ার পর শাহ-আলম প্রানে বেঁচে যান। একই কারণে স্ত্রীর উপর অভিমান করে মঙ্গলবার গভীর রাতে মোকসেদপুরের বাসায় ঘরের স্লিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। আত্মহত্যার খবর পেয়ে মোকসেদপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

মোকসেদপুর থানার অফিসার ইনচার্জ মো. কামাল পাশা বলেন, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

এদিকে শিক্ষক শাহআলমের আত্মহত্যার খবর পেয়ে সালথা উপজেলা শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসার ও প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ছুটে যান মোকসেদপুরে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।