× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

সালথায় অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই

admin
হালনাগাদ: বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দুপুর ১ টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের রাজিব বিশ্বাসের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রামকান্তপুর গ্রামের রাজিব বিশ্বাসের রান্নাঘর থেকে আগুণের সুত্রপাত ঘটে। মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থলে এসে আগুণ নিয়ন্ত্রন করেন। এসময় রাজিব বিশ্বাসের ১টি বসতঘর ও তাহাজ্জুদ বিশ্বাসের ২টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৪লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন ক্ষতিগ্রস্থ পরিবার দুটি।

সালথা থানার এস.আই স্বপন কুমার বলেন, রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত হয়ে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..