× Banner
সর্বশেষ
জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী শোকযাত্রার আগে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে যোগ দিলেন আর্জেন্টিনায় সমর্থনে “বেনাপোল কাস্টমসে ২০২৫-২৬ অর্থবছরে ৪,৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, অনিয়মে কড়া ব্যবস্থা” বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের চট্টগ্রাম ও হাটহাজারীতে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান আজ শনিবার (৪ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের ঐতিহাসিক প্রবেশ, টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস

সালথার বালিয়া বাজারে অগ্নিকান্ড ব্যাপক ক্ষতি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ জুন, ২০১৮

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) সংবাদদাতা: ফরিদপুরের সালথা উপজেলার বালিয়া-গট্টি বাজারে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতি হয়েছে। বুধবার রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফরিদপুর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

বালিয়া বাজার বনিক সমিতির সহ-সভাপতি মিজানুর রহমান মজনু জানান, বুধবার রাতে বালিয়া-গট্টি বাজারে ইয়াকুব মাতুব্বারের দোকান-ঘরে বিদ্যুতের শর্টসার্কিটে থেকে আগুনের সুত্রপাত ঘটে। এ অগ্নিকাডে ইয়াকুবের দুইটি দোকান-ঘর ভষ্মিভূত হয়। এসময় ফরিদপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। ঐঘরের ভাড়াটিয়া সার ব্যবসায়ী জীবন সরকার ও মুদি ব্যবসায়ী জয়নদ্দিন শেখের সমস্ত মালামাল পুড়ে যায়। এতে ৪০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন।

সালথা থানার এস.আই আব্দুস সালাম বলেন, বালিয়া বাজারের অগ্নিকান্ডের ঘটনায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এতে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..