× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

মাহমুদ খান, সিলেট ব্যুরো

সার কারখানার সার পাচারকারীদের শনাক্তে তদন্ত কমিটি গঠন

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
syleht

সিলেটের ফেঞ্চুগঞ্জের শাহজালাল সার কারখানা থেকে অতিরিক্ত সার পাচার করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছেন এ কমিটির সদস্যরা।

স্থানীয় সূত্র জানায়, ফেঞ্চুগঞ্জের শাহজালাল সার কারখানাটি উৎপাদনে যাওয়ার পর অতিরিক্ত সার পাচারের অভিযোগ ওঠে। কিন্তু ঘটনাটি লোকমুখে বলাবলি হলেও কোনো তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছিল না। অবশেষে গত ৩০ সেপ্টেম্বর অতিরিক্ত ৩৩ বস্তা সার পাচারকালে ট্রাক আটক করে কারখানার নিরাপত্তা বিভাগ। এ নিয়ে গঠন করা হয়েছে ৫ সদস্যের তদন্ত কমিটি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিদিনের মতো গত ৩০ সেপ্টেম্বর সার ভর্তি ট্রাক বেরিয়ে যাচ্ছিল। এরমধ্যে সন্দেহ একটি ট্রাক দাঁড় করিয়ে নিরাপত্তা কর্মীরা আনলোড করে সারের বস্তাগুলো গুনে ৩৩ বস্তা সার অতিরিক্ত ধরতে পারেন।

প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মী বলেন, অতিরিক্ত সারবোঝাই ট্রাক প্রায়ই বেরিয়ে যাচ্ছে। ওই সারগুলো আশুগঞ্জ পৌঁছানোর কথা ছিল। কারখানার এক শ্রেণির অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজশে এভাবেই সার পাচার হচ্ছে।

অতিরিক্ত সার বহনকারী ট্রাক আটকের সত্যতা নিশ্চিত করে শাহজালাল সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. জিয়াবুল হোসেন বলেন, এ ঘটনায় কারখানার জিএম (এমটিএস) প্রকৌশলী মো. মকধুম আলীকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..