× Banner
সর্বশেষ
বিতর্কে বিএনপির মনোনীত নারী প্রার্থী মতুয়া সুবর্ণা ঠাকুর মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আইবিসিসিআই-এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের মতবিনিময়মূলক অধিবেশন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি বৈশ্বিক এভিয়েশন হাবে পরিণত করা হবে – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লুটপাটের পর পীরকে হত্যা করছে যুদ্ধাপরাধীচক্র : মোমিন মেহেদী বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত পিসিএ চুক্তির প্রাথমিক স্বাক্ষর ক‌রে‌ছে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন বেলজিয়ামের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চার দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় গেলেন সেনাপ্রধান যশোরের শার্শার বাগআঁচড়ায় ৫ ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা আদায়

সারাদেশে শিক্ষার্থীদের উল্লাস

admin
হালনাগাদ: শুক্রবার, ১ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ প্রাথমিক শিক্ষা সমাপনী ও জেএসসি-জেডিসি পরীক্ষার ফল স্কুলে স্কুলে পৌঁছানোর সাথে সাথেই উল্লাসে ফেটে পড়েছে দেশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। এসময় চিৎকার করে গান গেয়ে ড্রাম বাজিয়ে আনন্দ উৎসব করে তারা। এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফল তুলে দেন শিক্ষামন্ত্রী।

এসময় বিভিন্ন বোর্ডের অভাবনীয় ভালো ফলাফলের জন্য সবাইকে অভিনন্দন জানান তিনি। এবছর সারা দেশে পিইসি’তে পাশের হার ৯৮ দশমিক পাঁচ দুই এবং জেএসসি’তে ৯২ দশমিক তিন তিন।

ফলাফল হাতে পেয়ে এভাবেই আনন্দে ফেটে পড়ে চট্টগ্রামের স্কুল শিক্ষার্থীরা। কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে উল্লাস যেন বাঁধ মানছে না তাদের। এসময় ভালো ফলাফলের জন্য অভিভাবক ও শিক্ষকদের ধন্যবাদও জানান তারা।

কুমিল্লা: এদিকে কুমিল্লায় দুপুরের পর ফলাফল হাতে পাওয়ার কথা থাকলেও ব্যক্তিগত ভাবে অনেক শিক্ষার্থী আগেই তাদের রেজাল্ট জেনে যায়। আর তারপরই স্কুলে এসে নেচে গেয়ে এভাবেই উল্লাস করেন তারা। এসময় ভালো ফলাফলের জন্য সন্তোষ প্রকাশ করে শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

একই চিত্র. স্কুলগুলোতেও। সকাল থেকেই ফলাফলের আশায় চাতক পাখির মতো স্কুলে এসে বসে ছিলো অভিভাবক ও শিক্ষার্থীরা। বেলা বাড়ার সাথে সাথেই অনলাইনে ফলাফল আসতে শুরু করলে বাড়তে থাকে তাদের উৎকণ্ঠা। আর পরে জীবনের প্রথম বোর্ড পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল পেয়ে উল্লাসে ফেটে পড়েন তারা।

এছাড়া দিনাজপুরসহ দেশের অন্যান্য স্থানেও ফলাফল হাতে পাবার পর থেকেই নানা ঢং’য়ে নেচে-গেয়ে আনন্দ উল্লাসে তা উদযাপন করছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।


এ ক্যটাগরির আরো খবর..