× Banner
সর্বশেষ
বগুড়া-২ আসনে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ উপলক্ষে শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ – ভারপ্রাপ্ত স্পিকার ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন আমাদের দেশ গড়ার পালা – তথ্য ও সম্প্রচারমন্ত্রী হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ ‘বিশ্বকাপ বিক্রি’র পরিকল্পনা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ফিফাকে সতর্ক করল এএফসি র‍্যাবের ‘আয়না ঘর’ পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকেরা মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৩১, মামলা ২৩

নিজস্ব প্রতিবেদক

সারাদেশের মাজার রক্ষাকরতে নির্দেশ হাইকোর্টের

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
শহীদদের জাতীয় বীর ঘোষণা করতে রুল

সারাদেশের সব মাজার রক্ষা করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মাজার রক্ষায় সরকারের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, ওয়াকফ প্রশাসকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে৷

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন তৌফিক সাজওযার পার্থ।

গত ১০ সেপ্টেম্বর জনস্বার্থে রিট করেন মাইজভান্ডারির অনুসারী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ আলম আলভী। এখন পর্যন্ত প্রায় ৬৯টি মাজার ভাঙা হয়েছে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী।


এ ক্যটাগরির আরো খবর..