× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

সামাজিক উন্নয়নের বিভিন্ন সূচকে এগিয়েছে বাংলাদেশ

admin
হালনাগাদ: বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫

নিউজ ডেস্কঃ স্বাধীনতার ৪৪ বছরে শিক্ষা, চিকিৎসাসহ সামাজিক উন্নয়নের বিভিন্ন সূচকে অনেক এগিয়েছে বাংলাদেশ। তবে পিছিয়ে আছে সুশাসন প্রতিষ্ঠায়, নতুন চ্যালেঞ্জ হিসেবে সামনে দাঁড়িয়েছে জঙ্গিবাদ। বিশিষ্টজনেরা বলছেন, যুদ্ধাপরাধের বিচারের পর এবার সময় এসেছে মুক্তিযুদ্ধের স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার।

তিরিশ লক্ষ শহীদের রক্তে রঞ্জিত বাংলাদেশের বয়স এখন ৪৫। নানা বাঁধা বিপত্তি পেরিয়ে দেশ এরইমধ্যে এগিয়েছে অনেকটা পথ।

লাখো কন্ঠে সোনার বাংলা গাইবার পর এবার আরো বড় পরিসরে বিজয় উদযাপন করছে কোটি জনতা। বিশিষ্টজনেরা বলছেন, মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠায় জাতিকে যেতে আরো অনেক দূর।

যুদ্ধাপরাধের বিচার শুরুর পর জঙ্গিবাদের রোষানলে পড়েছে দেশ। তবে বিশিষ্টজনেরা বলছেন, আগামীতে এই সঙ্কটেও ঘুরে দাঁড়াবে সোনার বাংলা। তারা বলছেন, যতই বাঁধা আসুক বৈষম্যহীন অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্বের বুকে টিকে থাকবে বাংলাদেশ।

বিশিষ্টজনেরা বলছেন, সাম্প্রদায়িকতা মুক্ত মুক্তিযুদ্ধের স্বপ্নের সোনার বাংলা গড়তে এগিয়ে আসতে হবে তরুনদেরই।


এ ক্যটাগরির আরো খবর..