× Banner
সর্বশেষ
ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে – মার্কিন অর্থমন্ত্রী সৈনিক নেবে বাংলাদেশ সেনাবাহিনী ইরানকে ‘আত্মসমর্পণের’ নির্দেশ ট্রাম্পের, প্রত্যাখ্যান করে যে বার্তা দিল ইরান সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা কক্সবাজারে ৫ লাখ টাকার জাল নোট ও সরঞ্জামসহ যুবক গ্রেফতার ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে ইরান যুদ্ধ নিয়ে বিবৃতি দিলেন পুতিন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের ইফতার মাহফিলে প্রবাসীদের মিলনমেলা তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে হামলা, স্যাটেলাইট ছবিতে ধ্বংসের চিত্র অপরাধীদের ক্ষেত্রে জিরো টলারেন্স এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রতিমন্ত্রী মীর হেলালের

সাভারে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ২২ লাখ টাকা ছিনতাই

admin
হালনাগাদ: বুধবার, ৪ নভেম্বর, ২০১৫

রুবলে রানাঃ

সাভারের ব্যাংক-কলোনি এলাকায় অস্ত্র ঠেকিয়ে এক ব্যক্তির কাছ থেকে ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দূর্বৃত্তরা। এঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ভূক্তভোগী স্বজনরা জানায়, কেরানিগঞ্জের হোগলাকান্দির রোকোয়া বেগমের ভাই হাবিবুর রহমানসহ তিনজন সাভারে বাজার বাসস্ট্যান্ড এ অবস্থিত ইসলামী ব্যাংক থেকে জমি ক্রয়ের নগদ ২২ লাখ টাকা তুলে রিকশাযোগে সাভার সাব-রেজেস্ট্রি অফিসে যাবার পথে ব্যাংক কলোনি মাদ্রাসা এলাকায় দুটি মোটর সাইকেলে চার দূর্বৃত্তরা তাদের গতিরোধ করে।

এসময় দূর্বৃত্তরা হাববিুর রহমানকে অস্ত্র ঠেকিয়ে তার কাছে থাকা জমি কেনার নগদ বাইশ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

দিন-দুপুরে ব্যাংক কলোনি এলাকারমতো জনবহুল এলাকা থেকে অস্ত্র ঠেকিয়ে এমন ছিনতাইয়ের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এ ব্যাপারে জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুজ্জামান বলেন, ছিনতইয়ের ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলওে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..