× Banner
সর্বশেষ
জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ ১৫ বছরের কমবয়সী ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা হজে যেতে পারবে না ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদির সেই ‘ফ্রেন্ডস’ বলা ভিডিওর বিশ্বরেকর্ড আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, উঠবেন গুলশানে নিজ বাসায় সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ

ডেস্ক

সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, এলাকাবাসীর প্রতিরোধে আহত ২০

Kishori
হালনাগাদ: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
মন্ত্রীর বাড়িতে ভাঙচুর

গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের সময় স্থানীয়দের প্রতিরোধে অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে গাজীপুর সদরের ৩১ নং ওয়ার্ড ধীরাশ্রম দাক্ষিণখান এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পৈতৃক বাড়িতে বাড়িতে একদল ছাত্র-জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা চালায়। এ সময় এলাকার লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার দেয়। পরে এলাকাবাসী ছাত্র-জনতাকে ধাওয়া দেয়। এসময় বেশ কয়েকজনকে আটক করে পিটিয়ে আহত করা হয়।

পরে আহত ১৪ জনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনী রয়েছে বলে জানা গেছে।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর জেলার সিভিল সার্জন মাহমুদা আখতার গণমাধ্যমকে বলেন, তাজউদ্দীন মেডিকেলের জরুরি বিভাগে আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। ১৫ থেকে ১৬ জন আহতের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ছাত্র–জনতার পরিচয় দিয়ে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় লোকজন হামলাকারীদের আটক করে মারধর করেছেন। এতে ১২ থেকে ১৩ জন আহত হয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..