নিউজ ডেস্ক: সাফ অনূর্ধ্ব ২০ ফুটবলে পাকিস্তানকে বিদায় করে দিয়েছে ভারত। বি গ্রুপের গুরুত্বপূর্ণ খেলায় ভারত পাকিস্তানকে ৩-০ গোলে হারিয়েছে। এদিকে বাংলাদেশের দরকার ছিল পাকিস্তানের হার অথবা ড্র।
পাকিস্তান হেরে গিয়ে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত করেছে। কারণ আগের ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। ওই দিকে এ গ্রুপ থেকে নেপাল সেমিফাইনাল নিশ্চিত করেছে। বাংলাদেশের সঙ্গে শেষ ম্যাচ ভারতের। এতে কে গ্রুপ চ্যাম্পিয়ন হবে তা নির্ধারিত হবে।