× Banner
সর্বশেষ
জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর বর্তমান সরকার -প্রধানমন্ত্রী পরিবেশ সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে যুক্ত করার আহবান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে হামের টিকাদান কার্যক্রম শুরু -স্বাস্থ্যমন্ত্রী হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ায় ইরানে হামলা দুই সপ্তাহ স্থগিত আজ ৮ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘে সামরিক প্রস্তাব আটকে দিলো রাশিয়া-চীন আজ ৮ এপ্রিল বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি থেকে পানি সম্পদমন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আগামী প্রজন্মকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই -পার্বত্যমন্ত্রী নববর্ষ ১৪৩৩ সবার জন্য হোক মঙ্গলময়

সাফারি পার্কে নতুন অতিথি

Kishori
হালনাগাদ: সোমবার, ২৫ মার্চ, ২০১৯

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আবারও বাচ্চা দিয়েছে জেব্রা। গতকাল রোববার ভোরের দিকে কোর সাফারি অংশে বাচ্চাটির জন্ম হয়। সন্ধ্যা নাগাদ বাচ্চাটির লিঙ্গ নির্ধারণ করা যায়নি। নতুন জন্ম নেওয়া বাচ্চাসহ বর্তমানে পার্কে ১৫টি জেব্রা আছে।

সাফারি পার্ক–সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার খুব ভোরে বাচ্চার জন্ম হয়। বাচ্চাকে নিয়ে মা নিরাপদ দূরত্বে অবস্থান করছে। মা জেব্রাকে বিশেষ খাবার পরিবেশন করা হচ্ছে। সদ্যোজাত বাচ্চা ছাড়া জেব্রার পালে বর্তমানে ৬টি পুরুষ ও ৮টি স্ত্রী জেব্রা আছে। এ ১৪টির ১২টি প্রাপ্তবয়স্ক। সূত্র জানায়, সাফারি পার্কের এই পরিবেশে পঞ্চমবারের মতো বাচ্চা দিল জেব্রা। এর আগে এই পার্কে ২০১৭ সালের ১৪ মে, ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি, একই বছরের ৬ মার্চ ও ৬ জুলাই জেব্রা পার্কের আবদ্ধ পরিবেশে বাচ্চার জন্ম দেয়। প্রাপ্তবয়স্ক একটি জেব্রার ওজন ৩১০ কেজির মতো হয়। এদের গড় আয়ু ২০ বছর।

সাফারি পার্কের প্রকল্প পরিচালক মিহির কুমার দে জানান, সাফারি পার্কে জেব্রা বাচ্চা দিয়েছে। পার্কে উপযুক্ত পরিবেশে এই প্রাণীগুলো বাচ্চা দিচ্ছে। জেব্রা সাধারণত সব পরিবেশেই সহনশীল। তবে পার্কে তাদের উপযোগী ব্যবস্থাপনার কারণে বাচ্চা দেওয়ার হার বেড়েছে।


এ ক্যটাগরির আরো খবর..