× Banner
সর্বশেষ
নড়াইলে জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি  পাইকগাছায় গাজাসহ আটক এক জনের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের নামে কৃষি ক্যাম্পাসের নামকরণের দাবিতে স্মারকলিপি ১৭ বছরে একটি সরকার ক্ষমতায় থেকে লুটপট করে বাংলাদেশ থেকে ২৯ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে -এসএম জিলানী  গরের বাংলাদেশ সফরের সমাপ্তি, সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের – ভূমিমন্ত্রী মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব – আইনমন্ত্রী মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে – ক্রীড়া প্রতিমন্ত্রী দেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু বাস্তবসম্মত পরিকল্পনায় স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে সরকার বদ্ধপরিকর – স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি(প্রদীপ কুমার সাহা)

সাপাহারে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন

ACP
হালনাগাদ: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন

নওগাঁর সাপাহারে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। হিন্দু ধর্মবালম্বীদের মতে ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে দুষ্টের দমন, শিষ্টের পালন এবং ধর্ম রক্ষার লক্ষে মহাবতার ভগবান রূপে জন্মগ্রহন করেছিলেন শ্রীকৃষ্ণ। মানুষে মানুষে অকৃত্রিম ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই ছিল শ্রীকৃষ্ণের
ভাবধারা ও আদর্শ।

শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাপাহার শাখার আয়োজনে পরিষদের সাপাহার শাখার সভাপতি মন্মথ সাহার সভাপতিত্বে বাজার কেন্দ্রীয় কালি মন্দির প্রাঙ্গন থেকে একটি মঙ্গল শোভাযাত্রা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার সাপাহার সার্কেল বিনয় কুমার ও সহ-ধর্মীনি ঈশিতা সরকার।

উক্ত র‌্যালিতে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, কেন্দ্রীয় কালী মন্দিরের সভাপতি অধির চৌধুরী,সুরেন্দ্র নাথ সাহা,পরিমল রায়,গোপাল মন্ডল,পুরোহিত রনজিৎ চক্রবর্তী সহ উপজেলার সকল গ্রামের হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষ শিশু কিশোর ভক্ত বৃন্দ্রের অংশগ্রহনে মঙ্গল শোভাযাত্রা মিলন মেলায় পরিনত হয়।

অপর দিকে সন্ধ্যায় বিভিন্ন মন্দির ও আশ্রমে কৃষ্ণ পূজা, ভাগবত পাঠ ও শ্রীকৃষ্ণের বন্দনা সহ নানা অনুষ্ঠানের আয়োজন ও প্রসাদ বিতরন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..