× Banner
সর্বশেষ
গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন – ইয়াসের খান চৌধুরী জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি

সাপাহারে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: সোমবার, ২৩ জুন, ২০২৫
প্রকল্প অবহিতকরণ সভা

নওগাঁর সাপাহারে ‘জেন্ডার ইকুয়াটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন’ (গেটকা)র’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩জুন) বিকেল সাড়ে ৪টায় বেসরকারি সংগঠন বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) এবং ওয়েভ ফাউন্ডেশন এর আয়োজনে উপজেলা হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএসডিও সাপাহার উপজেলায় যে কাজটি বাস্তবায়ন করতে যাচ্ছে তা খুবই সমসাময়িক। জলবায়ুর অভিঘাত মোকাবিলায় প্রান্তিক মানুষকে সক্ষম করে তোলাই হবে আমাদের বড় কাজ। যে কাজটি বিএসডিও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। বিএসডিও’র এই প্রকল্প বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তা প্রদান করা হবে।

উল্লেখ্য বিএসডিও বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দূতাবাস, গেøাবাল অ্যাফেয়ার্স কানাডা এর অর্থায়নে এবং ওয়েভ ফাউন্ডেশন, ডাসকো ফাউন্ডেশন, জাগো নারী ও এনএসএস এর সাথে অংশীদারিত্বের ভিত্তিতে নওগাঁ জেলার ৩টি উপজেলার ১৮টি ইউনিয়নে গেটকা প্রকল্প বাস্তবায়ন করছে।

সভায় মাণ্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে গেটকা প্রকল্পের বিস্তারিত উপস্থাপন করা হয়।

এসময় বিএসডিও’র কর্মসূচী সমন্বয়কারী ও প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর মো. আতাউর রহমান জানান-সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ, শিক্ষার্থী ও উপকার ভোগি, যুব প্রতিনিধিসহ ৪০জন অংশগ্রহণ করেন।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা শাপলা খাতুন,সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনছারী ও শফিকুল ইসলাম,সাপাহার প্রেসক্লাবের সভাপতি তছলিম উদ্দীন,সাধারণ সম্পাদক বাবুল আকতার,নির্বাহী সদস্য প্রদীপ সাহা, সাংবাদিক নাসির হায়দার তোফায়েল আহম্মেদ, বিএসডিও’র উপজেলা কো-অর্ডিনেটর ময়না রাণী, মানুয়েল টুডু, প্রজেক্ট অ্যাসিস্টেন্ট শাকিল খান, মেরিনা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..