× Banner
সর্বশেষ
কলেজ শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৪ মৌলভীবাজারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলা শ্রেষ্ঠ শিক্ষার্থীর কৃতিত্ব অর্জন করলো নীলাঙ্ক দেব দেশের বাজারে সোনার ভরিতে কমলো ৩ হাজার টাকা ঢাকাসহ ২১ জেলায় ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা

সাত জেলেকে নির্যাতনের প্রতিবাদে মানব বন্ধন

admin
হালনাগাদ: শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১৮

কক্সবাজার জেলার পেকুয়া উপজেলাধীন সবুজ বাজারে কুখ্যাত বদু মেম্বার, আতিক মুন্সি, আবদুল কাদের, ওসমান গণি কর্তৃক পটিয়ার সাত জেলেকে মিথ্যা মাছ চুরির অপরাধে মাথা ন্যাড়া করার পর হিন্দু ধর্ম সম্পর্কে অবমাননাকর বক্তব্য প্রদানে বাধ্য করা এবং শারীরিক নির্যাতনের প্রতিবাদে অদ্য ০৭ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার বিকাল ০৪টায় পটিয়া থানার মোড়ে এক বিশাল প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে পটিয়া কেন্দ্রীয় জন্মাষ্টমী উদযাপন পরিষদ, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক), জাগো হিন্দু পরিষদ (JHP), সনাতনী বিদ্যার্থী সংসদ, পটিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদ সহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের ব্যানারে কয়েকশত নেতাকর্মী অংশগ্রহণ করে। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট তপন কান্তি দাশ, জাগো হিন্দু পরিষদের প্রধান উপদেষ্টা শ্রী মিলন শর্মা, সনাতনী বিদ্যার্থী সংসদের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের সভাপতি অধ্যাপক শিপুল কুমার দে, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ-কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক লায়ন ডা. বিধান মিত্র, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) পটিয়া উপজেলা সংসদের প্রধান উপদেষ্টা শ্রী পুলক চৌধুরী এবং মানববন্ধনে অংশগ্রহণকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ। মানববন্ধনে নির্যাতনের শিকার জেলেদের মধ্যে গোপাল সর্দার, লিটন সর্দার, ঝুমুর সর্দার, অরুণ সর্দার, দুলাল ও লেদু উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা অবিলম্বে পেকুয়ার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


এ ক্যটাগরির আরো খবর..