× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

সাত জাপানি এখনো নিখোঁজ

admin
হালনাগাদ: শনিবার, ২ জুলাই, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার ঘটনায় সাত জাপানি নাগরিক এখনো নিখোঁজ রয়েছেন। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় পালিয়ে আসতে সক্ষম হয়েছেন জাপানের এক নাগরিক। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঘটনার ব্যাপারে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টেলিফোনে কথা বলেছেন। শেখ হাসিনা তাকে জানিয়েছেন, মোট ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তিনজন বিদেশী নাগরিক রয়েছেন।

আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার ঘটনার শিকার আট জাপানির সবাই জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) নির্মাণ প্রকল্পে সম্পৃক্ত ছিলেন। তারা বেসরকারি একটি ফার্মে কর্মরত ছিলেন।

জাপান টাইমস এই খবর দিয়ে জানিয়েছে, প্রধানমন্ত্রী শিনজো আবে টোকিওতে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেছেন, জাপানি নাগরিকদের জীবন রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে সিনজো আবে জাপানের হোক্কাইডোতে পূর্বপরিকল্পিত নির্বাচনী প্রচারাভিযান বাতিল করে বাংলাদেশ পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য তার কর্মকর্তাদের নির্দেশ দেন।

এদিকে, দুপুরে সেনানিবাসে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে আইএসপিআর জানিয়েছে, উদ্ধারকৃত ১৩ জনের মধ্যে একজন জাপান এবং দু’জন শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন। এছাড়া ঘটনাস্থল থেকে ২০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যাদেরকে গতরাতেই ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছিল।

আইএসপিআরের ওই প্রেস ব্রিফ্রিংয়ে বলা হয়, অভিযানে ছয় সন্ত্রাসী নিহত হয়েছে, একজন সন্দেহভাজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..