× Banner
সর্বশেষ
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় ৩৩ বিজিবি’র ভিন্ন ভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় শোক দিবস পালিত

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
satkhira

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় ৩৩ বিজিবি’র ভিন্ন ভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। ৩৩ বিজিবি ব্যাটেলিয়ানের আয়োজনে মঙ্গলবার (১৫ আগষ্ট) সকালে বিজিবি ক্যাম্পে দিবসটি উপলক্ষে গরীব দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
সাতক্ষীরায় ৩৩ বিজিবি ক্যাম্পে অনুষ্ঠিত জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৮তম বার্ষিকীর খাদ্য বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক।
এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ৩৩ বিজিবি ক্যাম্পের সহকারী পরিচালক মো. মাসুদ রানা, সুবেদার মেজর মো. ওয়াহিদুল  ইসলাম প্রমুখ।
২০০ জন গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করেন। এছাড়া দিনব্যাপী উন্মুক্ত বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..