× Banner
সর্বশেষ
জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ আর্থিক খাতে কাঠামোগত সংস্কার এনেছি – প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ প্রধান উপদেষ্টার – হার জিতই হলো গণতন্ত্রের সৌন্দর্য সৌধিতে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের ৫ জন নিহত সাতক্ষীরার উন্নয়নে সংরক্ষিত নারী আসনে নুরজাহান পারভীন ঝর্ণার মনোনয়ন দাবি নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন সিইসি জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন‍্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন তারেক রহমান বেনাপোল কাস্টমসের এআরও আশিষের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ পাসপোর্ট যাত্রীদের দুদকের পক্ষ থেকে আড়পাড়া উচ্চ বিদ্যালয়ে “সততা স্টোর” উদ্বোধন

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার উন্নয়নে সংরক্ষিত নারী আসনে নুরজাহান পারভীন ঝর্ণার মনোনয়ন দাবি

ACP
হালনাগাদ: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
সাতক্ষীরার উন্নয়নে সংরক্ষিত নারী আসনে নুরজাহান পারভীন ঝর্ণার মনোনয়ন দাবি

দক্ষিণাঞ্চলের উপকূলীয় ও অবহেলিত জেলা সাতক্ষীরার সার্বিক উন্নয়ন এবং নারীর ক্ষমতায়ন জোরদারে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মোছাম্মৎ নুরজাহান পারভীন ঝর্ণাকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মোছাঃ নুরজাহান পারভীন ঝর্ণা বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাতক্ষীরা জেলা মহিলা দলের সহ-সভাপতি এবং শ্যামনগর উপজেলা মহিলা দলের দীর্ঘদিনের সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত শ্যামনগর উপজেলা পরিষদের সফল মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন। পাশাপাশি তিনি ত্রিফলকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
দলীয় সূত্রে জানা যায়, বিএনপির দুর্দিনে রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি।
স্বামী অ্যাডভোকেট এম এম আশেক ইলাহি মুন্না যিনি সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির অন্যতম সদস্য রাজনৈতিক কারণে একাধিকবার কারাবরণ ও মামলার শিকার হলেও তিনি আন্দোলন-সংগ্রামে অবিচল ছিলেন। ঢাকাসহ খুলনা, যশোর ও সাতক্ষীরার বিভিন্ন কর্মসূচিতে সশরীরে উপস্থিত থেকে দলীয় কার্যক্রমকে বেগবান করেছেন বলে নেতাকর্মীরা জানান।
ভাইস চেয়ারম্যান থাকাকালীন সময়ে তিনি দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়ান। স্থানীয়দের দাবি, শিক্ষা প্রতিষ্ঠান, মাদরাসা, ঈদগাহ, গোরস্থান, মসজিদ ও মন্দিরের উন্নয়ন এবং রাস্তাঘাট সংস্কারে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয় ছিলেন।
জেলাবাসীর মতে, উপকূলীয় ও দুর্যোগপ্রবণ সাতক্ষীরার উন্নয়ন ত্বরান্বিত করতে একজন অভিজ্ঞ ও আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত নারী নেতৃত্ব প্রয়োজন। উপকূলী নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, তারেক রহমান সাতক্ষীরার সার্বিক উন্নয়ন ও নারীর স্বাবলম্বিতা নিশ্চিত করতে মোছাম্মৎ নুরজাহান পারভীন ঝর্ণাকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রদান করবেন।
এ বিষয়ে দলীয় ও স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। সাতক্ষীরাবাসীর প্রত্যাশা অভিজ্ঞ, সাহসী ও ত্যাগী এই নেত্রী মনোনয়ন পেলে জেলার উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।


এ ক্যটাগরির আরো খবর..