× Banner
সর্বশেষ
জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৩, মামলা ৩০ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর কোটালীপাড়ায় আরডিএ’র ৩টি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন

সাগরের নিচে বুলেট ট্রেন চালাবে চীন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ এবার নতুন আঙ্গিকে বুলেট ট্রেন চালু করতে যাচ্ছে চীন। যেটি পানির নিচ দিয়ে চলাচল করবে। ইতোমধ্যেই এই প্রকল্প প্রাথমিক অনুমোদন পেয়েছে। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পানির নিচ দিয়ে বুলেট ট্রেন প্রকল্প চালু হলে চীনের বন্দর নগরী সাংহাইয়ের সঙ্গে দেশটির পূর্ব উপকূলবর্তী শহর জৌসানের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও দৃঢ় হবে। এছাড়া এক স্থান থেকে অন্য স্থানে যেতে সময়ও অনেক কম লাগবে। প্রস্তাবিত বুলেট ট্রেন প্রকল্পের নাম ইয়ং-জু রেলওয়ে প্ল্যান। প্রকল্পটির আওতায় ৭৭ কিলোমিটার রেললাইন থাকবে। মূলত পর্যটকদের আকর্ষণ করতে এবং যাতায়াতে ২ ঘণ্টা সময় কমিয়ে আনতে ইয়ং-জু প্রকল্প বাস্তবায়ন করা হবে।

২০০৫ সালে প্রথম এই ধরনের প্রকল্প তৈরির প্রস্তাব করা হয়। এরপর দীর্ঘ জরিপ ও গবেষণা শেষে প্রকল্প বাস্তবায়নের প্রাথমিক অনুমোদন দেয়া হলো। প্রকল্পের আওতায় ৭৭ কিলোমিটার রেললাইনের মধ্যে প্রায় ৭১ কিলোমিটার রেললাইন নতুন করে নির্মাণ করতে হবে। এর মধ্যে ১৬ দশমিক ২ কিলোমিটার তৈরি হবে পানির নিচে।


এ ক্যটাগরির আরো খবর..