× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক

সাকিব-লিটনকে রেখেই টেস্ট দল

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ২ এপ্রিল, ২০২৩
bangladesh cricket

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাকিব আল হাসান ও লিটন দাসকে রেখেই আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৪ এপ্রিল থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার জন্য সাকিব-লিটনকে এনওসি দেয়ার জল্পনা-কল্পনা ছিলো। কোলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন তারা। দল ঘোষনার পর স্পষ্ট হলো, টেস্ট শেষে কেকেআরে যোগ দিতে পারবেন সাকিব ও লিটন। টেস্ট ফরম্যাটে দলের অধিনায়ক সাকিব ও সহ-অধিনায়ক লিটন।

আইপিএলে খেলতে ইতোমধ্যে দিল্লি ক্যাপিটালস দলে যোগ দিয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে লাল বলের চুক্তিতে না থাকায় আইপিএলের শুরু থেকেই খেলতে পারবেন মুস্তাফিজ। আলোচনা থাকলেও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আগেই স্পষ্ট করেছিলেন, জাতীয় দলের খেলার কারনে আইপিএলের শুরু থেকে থাকবেন না তারা।

তিনি আরও বলেন, সাকিব-লিটনের যাবার তারিখ সম্পর্কে জানে আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা। এদিকে, দলে ফিরেছেন ঘরের মাঠে ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজ মিস করা ওপেনার তামিম ইকবাল। দল থেকে বাদ পড়েছেন- ব্যাটার ইয়াসির আলি, উইকেটরক্ষক নুরুল হাসান সোহান, পেসার রেজাউর রহমান রাজা ও বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। ইনজুরির কারনে দলে সুযোগ হয়নি ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে সেঞ্চুরি করা জাকির হাসানের। জাকিরের জায়গায় এক বছর পর জাতীয় দলে সুযোগ পেয়েছেন সাদমান ইসলাম।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ও টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মোমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়।


এ ক্যটাগরির আরো খবর..