× Banner
সর্বশেষ
শান্তি আলোচনার আগে ইজরায়েলের সতর্কবার্তা শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা -ট্রাম্প আজ শনিবার (১১ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ 

সাকা চৌধুরীর লাশবাহী অ্যাম্বুলেন্স রাউজানে

admin
হালনাগাদ: রবিবার, ২২ নভেম্বর, ২০১৫

চট্টগ্রাম প্রতিনিধি: রোববার সকাল ৯টায় সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর লাশবাহী অ্যাম্বুলেন্স গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজানে পৌঁছেছে।

চট্টগ্রাম জেলা পুলিশের সাতকানিয়া সার্কেলের এএসপি ইফতেখার হাসান জানান, সকাল পৌনে ৮টার দিকে সালাউদ্দিন কাদের চৌধুরীর লাশবাহী গাড়িবহর সীতাকুণ্ডে পৌঁছে। সেখান থেকে রাউজানে পৌঁছে সকাল ৯টায়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, ‘সাকা চৌধুরীর লাশ রাউজানের গহিরায় পৌঁছেছে। এখানে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সাকা চৌধুরীর পারিবারিক কবরস্থানে ছোট ভাইয়ের কবরের পাশে লাশের দাফন করা হবে।’

শনিবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাকা চৌধুরীর ফাঁসি কার্যকর করা হয়। এর দুই ঘণ্টা পর তার মৃতদেহ নিয়ে চট্টগ্রামের পথে রওনা হয় অ্যাম্বুলেন্স।

 


এ ক্যটাগরির আরো খবর..