× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা বছিলা লঞ্চঘাট ও শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস,লঞ্চ চলাচলের সময়সূচি ঘোষণা জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক প্রকাশ এখন থেকে প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে – ভূমিমন্ত্রী সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জাতীয় সংসদেই হবে – স্বরাষ্ট্রমন্ত্রী ঈদযাত্রায় কোনো ধরনের অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা- সড়ক পরিবহন মন্ত্রী জনগণের আস্থা অর্জনই ডাক বিভাগের প্রধান লক্ষ্য -আইসিটি মন্ত্রী

পি আই ডি

ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর বদলে আসছে সাইবার নিরাপত্তা আইন-২০২৩

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৭ আগস্ট, ২০২৩
ডিজিটাল নিরাপত্তা আইন

‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর বদলে আসছে সাইবার নিরাপত্তা আইন-২০২৩। ডিজিটাল নিরাপত্তা আইনের কয়েকটি ধারা সংশোধন করে নতুন এই আইন করা হচ্ছে।

আজ সোমবার (৭ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বৈঠকে সভাপতিত্ব করেন।

ডাক ও টেলিযোগাযোগ মোস্তাফা জব্বার বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের কয়েকটি ধারা সংশোধন করে সাইবার নিরাপত্তা আইন করা হবে।

ডিজিটাল নিরাপত্তা আইনের কোন ধারা গুলো বাতিল হবে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জামিন অযোগ্য ধারাগুলো জামিন যোগ্য করা হয়েছে। যেসব ধারায় জেলের বিধান ছিল সেগুলো জরিমানার বিধান করা হয়েছে।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল নয়, পরিবর্তন হচ্ছে।  ডিজিটাল নিরাপত্তা আইনের কিছু ধারা সংশোধন করে সাইবার নিরাপত্তা আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।


এ ক্যটাগরির আরো খবর..