× Banner
সর্বশেষ
পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মাদারীপুরে গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শশুর ও দুই ননদ গ্রেফতার মধুখালীতে দুদকের শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর পরিদর্শন মধুখালীতে বেড়াতে এসে পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজারের মৃত্যু পাইকগাছার ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে আমুরকাটা বয়ারঝাপা সড়ক সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে -তথ্য উপদেষ্টা দেশে হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু 

খুলনা থেকে সাইকেল চালিয়ে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২৫ জুন, ২০২২
খুলনা থেকে সাইকেল চালিয়ে পদ্মা সেতুর উদ্বোধন

খুলনা থেকে সাইকেল চালিয়ে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে এলেন হেলাল। বাই সাইকেলের সামনে বিশেষভাবে লাগানো পিতলের নৌকা, পেছনের অংশে সাঁটানো ব্যানার! জনসভা মঞ্চের প্রবেশমুখে নজর কাড়লেন হেলাল বেপারী। জানতে চাইতেই হাসি মুখে বললেন, ‘আমি খুলনা থেকে আসছি। আমার নাম হেলাল বেপারী। ‘

সাইকেল চালিয়ে এসেছে? এমন প্রশ্নে সোজা উত্তর,’আমি তো এভাবেই মাননীয় প্রধানমন্ত্রীর সব জনসভায় যাই। আর এইটা তো বিশেষ জনসভা। আমাদের জন্য অনেক বড় অর্জন। তাই তিন দিন আগে রওনা দিয়ে চইলা আসছি। ‘

আজ ভোর ছয়টার দিকে মাদারীপুরের শিবচরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থলের প্রবেশমুখে কথা হয় হেলাল ব্যাপারী সঙ্গে। তিনি জানান, খুলনার দৌলতপুর থানার মৎস্যপাসা এলাকায় বাড়ি। পেশায় রংমিস্ত্রির সহকারি। থানা আওয়ামী লীগের এক নম্বর ওয়ার্ডের সদস্য তিনি। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে জনসভায় যোগ দিতে গত বৃহস্পতিবার খুলনা থেকে রওনা দিয়েছেন হেলাল। সাইকেল চালিয়ে ভাঙ্গা এলাকায় পৌঁছান গতকাল। সেখানে পরিচিত জনের বাড়িতে একদিন থেকে ভোর রাতে আবার সাইকেল চালিয়ে রওয়ানা দেন।

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আজ সকালে কাঠালবাড়ি ফেরিঘাটে জনসমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতুর উদ্বোধন এবং এই জনসভাকে ঘিরে সকাল থেকেই হাজার হাজার মানুষ জড়ো হতে শুরু করেছেন।

হেলাল বলেন, এই জনসভায় আসতে না পারলে জীবনের অনেক কিছুই বাকি থাকতো। তাই চলে আসলাম। আজকে লাখ লাখ মানুষ আসবে আমরা সবাই ইতিহাসের সাক্ষী হবো। ‘


এ ক্যটাগরির আরো খবর..