× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

গৌরনদী বরিশাল প্রতিনিধি

সাংবাদিক তুহিনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে প্রতিবাদ সমাবেশ

Kishori
হালনাগাদ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
প্রতিবাদ সমাবেশ

পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা চাই, সাংবাদিক সুরক্ষা আইন চাই। দেশজুড়ে সাংবাদিক নির্যাতন-হামলা ও সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে নির্মমভাবে হত্যার সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তারপূর্বক ফাঁসির দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশহিসেবে শনিবার (৯ আগস্ট) বেলা এগারোটায় বরিশালের গৌরনদীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএমএসএফ ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের গৌরনদী উপজেলা শাখার যৌথ আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা।
বিএমএসএফ’র উপজেলা শাখার সভাপতি এসএম মিজানের সভাপতিত্বে ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জামিল মাহমুদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএমএসএফ’র সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক প্রেমানন্দ ঘরামী, দপ্তর সম্পাদক কেএম সোহেব জুয়েল, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উপজেলা শাখার সভাপতি মনীষ চন্দ্র বিশ্বাস, সহ-সভাপতি তারেক মাহমুদ আলী, যুগ্ন সাধারণ সম্পাদক রনি মোল্লা, সাংগঠনিক সম্পাদক আরিফিন রিয়াদ, কোষাধ্যক সৈয়দ মাজহার রুবেল, নির্বাহী সদস্য বিনয় কৃষ্ণ শিয়ালী, সাংবাদিক সোলায়মান তুহিন, আতাউর রহমান চঞ্চল, পঙ্কজ কুন্ডু, সাকিব হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, বিগত সময়ের মতো এখনও সাংবাদিকরা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। যার প্রকৃত উদাহরণ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ড। এ ঘটনার আগেরদিন একই এলাকায় চাঁদাবাজির সংবাদ প্রকাশ করায় পুলিশের সামনে বসে আনোয়ার হোসেন নামের এক সাংবাদিককে ইট দিয়ে পিটিয়ে থেতলে দেওয়া হয়েছে।
বক্তারা উভয় ঘটনায় জড়িত সকলকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারপূর্বক বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের দাবি ও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা এবং সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের জোর দাবি করেন।
একইসাথে গণঅভ্যুত্থানের সময় নিহত সাংবাদিকদের পরিবারকে জুলাই যোদ্ধাদের ন্যায় রাষ্ট্রীয়ভাবে পূর্ণবাসনের দাবি করেন।


এ ক্যটাগরির আরো খবর..