দৈনিক আজকের সাতক্ষীরার স্টাফ রিপোর্টার জামালউদ্দীন সড়ক দূর্ঘনায় গুরুতর আহত হয়ে বর্তমানে পাটকেলঘাটা ডক্টরস ক্লিনিকে চিকিৎসাধীন আছেন।
সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৭ টায় সাতক্ষীরা হতে মোটর সাইকেল যোগে পাটকেলঘাটায় আসার পথে বলফিল্ড নামক স্থানে পৌঁছালে অসচেতনতা বশত মোটর সাইকেলটি স্লিপ করে উল্টে যায়। স্থানীয় জনগণ তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ডক্টরস ক্লিনিকে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার প্রবীর কুমার দাশ তার হাতটি ভেঙ্গে যায় বলে জানান। পাটকেলঘাটা প্রেসক্লাবের যুগ্ন-সম্পাদক সাংবাদিক জামালউদ্দীনের আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল হাই,সহ-সভাপতি এম.এম হায়দার আলী, কামরুজ্জামান মোড়ল, প্রভাষক নাজমুল হক, সাধারণ সম্পাদক- শেখ শওকত হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক আবু হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাহিন আলম, সহ সাংগঠনিক সম্পাদক রিপন হোসাইন, অর্থ সম্পাদক শেখ আশরাফ আলী, প্রচার সম্পাদক বাবলা সরদার, দপ্তর সম্পাদক আমিনুর রহমান সোহাগ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আনোয়ারুল ইসলাম, তথ্য গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এস.এম মফিদুল ইসলাম, সদস্য শেখ মমিন উদ্দীন,কামরুজ্জামান রিকু, সুমন হোসেন, আমিনুর রহমান, ইমাম হোসেন বাবু, শেখ মখফুর রহমান জান্টু, আব্দুর রশীদ।