× Banner
সর্বশেষ
বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে – তথ্যমন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকের ক্ষেত্রে দাম বাড়ছে না – তথ্য উপদেষ্টা প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বিএসটিআইকে আরও কার্যকর করা হবে – শিল্পমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে – স্বাস্থ্য মন্ত্রী যশোরের শার্শার গোগা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল -ডিএক্স উদ্ধার ডাসারে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি মধুখালিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে মেগচামী ইউনিয়ন বিএনপি মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

সহজেই মেদ কমানোর কৌশল

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২১ আগস্ট, ২০১৮

শরীরের চর্বি আমাদের শরীরের উত্তাপ রক্ষা করে শরীর সুষ্ঠুভাবে পরিচালনার সহায়ক। আবার অতিরিক্ত চর্বি শরীর পরিচালনায় ব্যাঘাত সৃষ্টি করে। হৃদযন্ত্রের স্নায়ু-পেশী, ফুসফুসের স্নায়ু-পেশী সঠিকভাবে সক্রিয় থাকিতে পারে না এই জন্য মেদবহুল দেহধারীরা সহজেই রক্তচাপ বৃদ্ধি রোগ, হৃদরোগ প্রভৃতিতে আক্রান্ত হয়। স্বাভাবিকভাবে তাহারা শ্বাস-প্রশ্বাস গ্রহণ-ত্যাগ করিতে পারে না। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হইয়া যায়; দেহ তখন সর্ববিধ রোগাক্রমনের অনুকূল হইয়া উঠে। এইজন্য মেদ রোগীরা স্বাস্থ্য-সুখ ও দীর্ঘায়ু লাভ করিতে পারে না। মেদ রোগীরা বহুমূত্র বা ডায়েবেটিস, রক্তচাপ বৃদ্ধি রোগের আশঙ্কা থাকে।

যৌগিক চিকিৎসা পদ্ধতিতে সহজেই মেদ কমে স্বাভাবিক দেহে পরিণত হবে। আসুন এবার শিখে নেই কিভাবে কোন ঔষধ কিংবা উপকরণ ব্যবহার না করে আসন, প্রাণায়াম ও খাদ্যাভ্যাস এর মাধ্যমে মেদ কমানোর উপায়।

আসনঃ দুই পা প্রসারিত করে গোড়ালি মিশিয়ে বসে শ্বাস ছাড়তে ছাড়তে মাতা নিচু করে ডান হাত দ্বারা ডান পায়ের আঙ্গুল এবং বাম হাত দ্বারা বাম পায়ের আঙ্গুল ধরে মাথা হাঁটুর সাথে মিশিয়ে ৫ থেকে ১০সেকেন্ড শ্বাস বন্ধ রাখুন। এবার শ্বাস নিতে নিতে হাত ছেড়ে দিয়ে মেরুদণ্ড সোজা করুন। এই আসনে পেটের চর্বি কমিয়ে দেয়।

প্লীহা, যকৃৎ, অন্ত্রোপাঙ্গবৃদ্ধি ও অন্ত্রবৃদ্ধি রোগ(এপেন্ডিসাইটিস ও হার্ণিয়া) ভয়াবহরূপে বৃদ্ধি পাইয়াছে, তাহাদের এই আসন নিষিদ্ধ।

খাদ্য বিধিঃ ভোরে একগ্লাস পানিতে ১ চামচ মধু মিশিয়ে পান করিবে। ক্ষুধা থাকিলে কাঁচা পাকা রসালো ফল।

দুপুরেঃ ভাতের সঙ্গে শাক-সবজী, সম্ভব হলে একপোয়া ঘোল।

বিকেলেঃ ক্ষুধা থাকিলে টক ফল।

রাতেঃ  শাক-সবজীসহ ২/১খানা রুটি, এক কাপ পাতলা দুধ এবং সম্ভব হইলে কিছু কিসমিস আধাঘন্টা ভিজিয়ে খাবে।

প্রয়োজনে যোগাযোগ করুনঃ আনন্দম্‌ ইনস্টিটিউট অব যোগ এন্ড আয়ুর্বেদ এন্ড যৌগিক হসপিটাল। ঢাকা সেন্টারঃ ১৬ স্বামীবাগ নতুন সড়ক। ফোনঃ ০১৭১১১৩৯৪০১, মেইলঃ  Yogabangla@gmail.com

যোগী পিকেবি প্রকাশ, যোগ প্রশিক্ষক, লেখক ও যোগ প্রচারক।


এ ক্যটাগরির আরো খবর..