× Banner
সর্বশেষ
পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন – স্বরাষ্ট্রমন্ত্রী শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সাথে বিসিপিএম নেতাদের সাক্ষাৎ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ৬ ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হলো ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না , সম্ভাব্য সময় জানালো বোর্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর কৃষক কার্ডের পাইলট কর্মসূচিতে চলতি বছরে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে – কৃষিমন্ত্রী

সর্বোচ্চ শাস্তিই নিজামীর প্রাপ্য

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর রায়ের মধ্য দিয়ে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে। আলবদর আলশামস বাহিনীর প্রধান হিসেবে নিজামী ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের হত্যায় সহযোগী হিসেবে সম্পৃক্ত ছিলেন। বিজয়ের অন্তিম মুহূর্তে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করেছেন। তাই সর্বোচ্চ শাস্তিই ছিল নিজামীর প্রাপ্য

আজ বৃহস্পতিবার আপিলের রায়ের বিরুদ্ধে করা নিজামীর পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ হওয়ার পর নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।

বেলা সাড়ে ১১টার দিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন। বেঞ্চের অপর তিন সদস্য হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

অ্যাটর্নি জেনারেল বলেন, পাঁচটি অভিযোগে মতিউর রহমান নিজামীকে আপিল বিভাগ সাজা দিয়েছিল। এর মধ্যে তিনটি অভিযোগে তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছিল। মৃত্যুদণ্ডের বিরুদ্ধে নিজামী রিভিউ আবেদন করেছিলেন। আজ আদালত শুনানি শেষে রিভিউ খারিজ করে দেন। এর ফলে মৃত্যুদণ্ড কার্যকরে সব আইনি প্রক্রিয়াই সম্পন্ন হয়েছে।

মাহবুবে আলম বলেন, রিভিউর পূর্ণাঙ্গ রায়ের কপি কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। কারা কর্তৃপক্ষ এটি নিজামীকে পড়ে শোনাবে। এর পর তিনি যদি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন, তাহলে শুধু একটি সুযোগই বাকি থাকবে। তবে পূর্ণাঙ্গ রায়ের কপি বের না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

অ্যাটর্নি জেনারেল বলেন, পূর্ণাঙ্গ রায়ের কপি প্রকাশ হওয়ার পর সরকার সিদ্ধান্ত নেবে, তবে রায় কার্যকর হবে


এ ক্যটাগরির আরো খবর..