× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে মধুখালীতে র‌্যালি আলোচনা সভা ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী

পিআইডি

বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বেশি সম্মান দিয়েছে -পরিবেশমন্ত্রী

Kishori
হালনাগাদ: সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আওয়ামী লীগ সরকার বীর মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বেশি সম্মান ও মর্যাদা দিয়েছে। সরকার বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস তৈরিসহ ভাতা বৃদ্ধি করে দিয়েছে। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের এসকল সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে থাকবে।

পরিবেশমন্ত্রী আজ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাসী। প্রধানমন্ত্রী দেশকে নিয়ে দূরদর্শী চিন্তা করেন বলেই দেশ এগিয়ে যাচ্ছে। তিনি আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। এ সময় তিনি ২০৪১ সালের ভিশন বাস্তবায়ন ও দেশের উন্নতির ধারাকে অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই বলে জানান।

উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, ভাইস-চেয়ারম্যান রঞ্জিতা শর্মা এবং সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কুলেশ চন্দ্র চন্দ প্রমুখ।

এরপর মন্ত্রী পূর্ব জুড়ী ইউনিয়নের হাজী মাহমুদ আলী দাখিল ও হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন এবং সুধী সমাবেশে যোগদান করেন ও নয়াবাজারে গ্রান্ড শাপলা কনভেনশন হল উদ্বোধন করেন। এছাড়াও জুড়ী উপজেলা ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে এবং আদর্শ দরিদ্র তহবিল নয়াবাজার এর যৌথ উদ্যোগে হুইল চেয়ার বিতরণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..