× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

সরকারের আচরণ জিয়ার পরিবারের ওপর অমার্জনীয় অপরাধ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. এমাজউদ্দিন আহমদ বলেছেন, যে ব্যক্তি স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের জন্য জাতিকে উদ্বুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধের জন্য সৈন্য বাহিনী প্রস্তুত করেছেন, তার পরিবারের প্রতি বর্তমান সরকার এমন আচরণ অমার্জনীয় অপরাধ।

বুধবার বিকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘জাতীয় ঐক্যের রাজনীতি, গণতন্ত্র ও সামাজিক উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান’ শীর্ষক এ গোলটেবিল আলোচনার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।

এতে সভাপতিত্ব করেন জাসাসের সভাপতি এমএ মালেক। সঞ্চলানা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মনির খান।

এমাজউদ্দিন আহমদ বলেন, মুক্তিযদ্ধের সময় এ দেশের কতজন শ্রেষ্ঠ সন্তান শহীদ হয়েছিলেন তার সঠিক হিসেব না করে অযৌক্তিকভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হয়েছে। কতজন মা-বোনের ইজ্জত হরণ হয়েছে, তারও কোনো সঠিক হিসেব নেই।

বিএনপির এই বুদ্ধিজীবী বলেন, ‘খালেদা জিয়া তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী। তার বাসার সামনে যে সমন নোটিস টানিয়ে দেওয়া হয়েছে, তা অপ্রত্যাশিত। এটা অমার্জনীয় অপরাধ ছাড়া আর কিছু না। আমি এর নিন্দা জানাই।’

বর্তমান সরকারের সমালোচনা করে এমাজউদ্দিন আহমেদ বলেন, ৫ জানুয়ারির মত নির্বাচন বিশ্বের কোথাও হয়নি। আমরা চাই যারা ক্ষমতায় আছে, তাদের সুবুদ্ধি হোক।


এ ক্যটাগরির আরো খবর..