× Banner
সর্বশেষ
সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মীদের ঢল দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির দিনব্যাপী কর্মসূচি পালন শান্তিরক্ষীদের সম্মান জানালো জাতিসংঘ, বাংলাদেশের বৈশ্বিক ভূমিকার প্রশংসা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠিত জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে – রাষ্ট্রপতি আজ শনিবার(৩০মে) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ মে শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার

Kishori
হালনাগাদ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
বিয়ের প্রলোভনে ধর্ষণ

বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর বাংলাবাজার এলাকায় সরকারি অর্থায়নে নির্মানাধীন সাইক্লোন শেল্টারের প্রায় দুই টন রড রাতের আধাঁরে চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, রড চুরির ঘটনায় সাইক্লোন শেল্টার নির্মাতা ঠিকাদার মো. আলাউদ্দিন ভূঁইয়ার পক্ষে থানায় মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করে।

একপর্যায়ে চুরির ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে প্রথমে দুইজনকে চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো দক্ষিণ দিয়াশুর গ্রামের মুনসুর সরদারের ছেলে সুমন সরদার ও একই গ্রামের মৃত লুৎফর চৌকিদারের ছেলে ইব্রাহীম চৌকিদার। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা বিএনপির সক্রিয় কর্মী।

ওসি আরও জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী ওই চুরির ঘটনার সাথে ওই এলাকার আরো বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জড়িত রয়েছে। এরমধ্যে মজিবর রহমান নামের আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্যদের ব্যাপারে খোঁজ খবর নিয়ে গ্রেপ্তার করা হবে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা জানিয়েছে চোরাই রডগুলো গৌরনদীর বেজগাতি স্লুইজ হাসপাতাল সংলগ্ন ভাঙ্গারি ব্যবসায়ী কাওসার হোসেনের কাছে বিক্রি করে দিয়েছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গৌরনদীর অধিকাংশ ভাঙারি ব্যবসায়ীরা স্থানীয় কতিপয় রাজনৈতিক ব্যক্তির ছত্রছায়ায় দীর্ঘদিন থেকে চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..