× Banner
সর্বশেষ
জুলাইয়ের চেতনায় রাষ্ট্র ও সমাজের স্থায়ী কাঠামো তৈরি করতে হবে – তথ্যমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত শ্রদ্ধা হবে মানবিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায়: তথ্যমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্যারালিগ্যালদের কাজ জনসেবার গুরুত্বপূর্ণ দায়িত্ব – আইনমন্ত্রী কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ দেশের সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌদির পররাষ্ট্র উপমন্ত্রীর বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ককে কৌশলগত অংশীদারত্বে উন্নীত করতে চায় সরকার -প্রধানমন্ত্রী প্রগতিশীল ও উন্নত সমাজ বিনির্মাণে স্থিতিশীল আইন-শৃঙ্খলা অপরিহার্য – পানি সম্পদ মন্ত্রী

সরকারি হজ ব্যবস্থাপনা বাড়ানো হচ্ছে -ধর্ম প্রতিমন্ত্রী 

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০

জামালপুর: ধর্ম প্রতিমন্ত্রী  আলহাজ্ব  এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ বলেছেন, সরকার হজ নিয়ে ব্যবসা করে না, আল্লাহর মেহমান হাজি সাহেবদের যথাযথ  সেবা দিয়ে থাকে। সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিকট থেকে গৃহীত সমুদয় অর্থ ব্যয় করে তাঁদের সেবা নিশ্চিত করে থাকে। উদ্বৃত্ত থাকলে সে অর্থ হজযাত্রীদের ফেরত দিয়ে দেয়া হয়। হজযাত্রীদের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে  সরকারি  ব্যবস্থাপনার হজযাত্রীর সংখ্যা  বৃদ্ধির  ওপর সরকার গুরুত্ব প্রদান করছে।

প্রতিমন্ত্রী আজ  জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন, জামালপুর জেলা কার্যালয় আয়োজিত  সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী বৃদ্ধি ও সংগ্রহের লক্ষ্যে  জামালপুর জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার ও ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগে কর্মরত সকল কর্মকর্তাগণের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, হজ ব্যবস্থাপনায় যে সব দেশ উন্নত সে সব দেশে  ৮০ থেকে ৯০ শতাংশ  হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় গমণ করে  থাকে। বাংলাদেশে মাত্র ৫ থেকে ৭ শতাংশ  হজযাত্রী সরকারি ব্যবস্থায় হজে  গমণ করে  থাকে। সরকারি ব্যবস্থায় হজযাত্রীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য তিনি সরকারি হজ ব্যবস্থাপনার সুযোগ সুবিধার কথা জনগণের নিকট বিস্তারিতভাবে তুলে ধরতে জেলা প্রশাসন,  উপজেলা নির্বাহী অফিসার, পুলিশ প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক-সহ সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান।

জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি  হিসেবে বক্তব্য রাখেন  প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক মোঃ আবুল কালাম আজাদ, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবিএম আমিন উল্লাহ নূরী এবং জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফারুক আহমেদ চৌধুরী।


এ ক্যটাগরির আরো খবর..