× Banner
সর্বশেষ
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে – প্রধানমন্ত্রীর বাণী আগামী দিনে কাজের মধ্য দিয়েই আমাদের চেষ্টার প্রতিফলন দেখবেন – বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনায় সকলের সহযোগিতা চাইলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী দোষী হলে দলমত না দেখে ব্যবস্থা নিন – পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা – প্রধানমন্ত্রী থেমে থাকব না,তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করেই ছাড়ব – ত্রাণমন্ত্রী কালীগঞ্জে নবাগত এমপি আবু তালিবের বাজার তদারকি শপথ গ্রহণ শেষে শ্যামনগরে এমপি গাজী নজরুলকে সংবর্ধনা রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কালীগঞ্জে মোবাইল কোর্ট,দুই ব্যবসায়ীকে জরিমানা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

সরকারি সফরে নিজ এলাকায় আসছেন তথ্যমন্ত্রী

ACP
হালনাগাদ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
তথ্যমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে তৃতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
নির্বাচিত হওয়ার পরপরই শপথ গ্রহণের জন্য তিনি ঢাকায় অবস্থান করছিলেন। প্রথমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়ে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সরকারি সফরে বরিশাল তথা নিজ এলাকায় সফরে আসবেন বলে জানা গেছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ সাঈদ আলী স্বাক্ষরিত পত্রে জানা গেছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতীয় প্রেসক্লাব থেকে গৌরনদীর উদ্দেশ্যে সড়ক পথে যাত্রা শুরু করবেন। রাত দশটায় ভুরঘাটা বাসষ্ট্যান্ডে বিএনপি নেতৃবৃন্দ অভ্যর্থনা প্রদান করবেন। রাত ১২ টা ১ মিনিটে গৌরনদী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে রাত সাড়ে বারটায় বরিশাল সার্কিট হাউজে রাত্রীযাপন করবেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় মহান শহীদ দিবস উপলক্ষ্যে বরিশাল শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। একইদিন দুপুর দুইটায় আগৈলঝাড়া অডিটোরিয়ামে মন্ত্রীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান ও বিকেল চারটায় উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা এগারটায় গৌরনদী অডিটোরিয়ামে মন্ত্রীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান এবং দুপুর বারটায় উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) তিনি সরিকলের নিজ বাসভবন থেকে ঢাকায় ফিরবেন।


এ ক্যটাগরির আরো খবর..