× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

সরকারি খরচে হজে যেতে ২০ মের মধ্যে নিবন্ধন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯

লতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর নির্ধারিত কোটা এখনো খালি রয়েছে। পবিত্র হজে যেতে আগ্রহী ব্যক্তিদের নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে।

গতকাল বুধবার সরকারের এক তথ্যবিবরণীতে এসব কথা জানানো হয়। এতে বলা হয়, আগে এলে আগে পাবেন ভিত্তিতে প্রাক্‌-নিবন্ধনের ভিত্তিতে প্রি-রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। যাঁরা প্রাক্‌-নিবন্ধন করেছেন, কিন্তু বেসরকারি এজেন্সির কোটা পূর্ণ হওয়ায় হজে যেতে পারছেন না, এমন আগ্রহী ব্যক্তিদের কোটা খালি সাপেক্ষে আগে এলে আগে পাবেন ভিত্তিতে ২০ মের মধ্যে প্রাক্‌-নিবন্ধন ও নিবন্ধন করার জন্য ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

তথ্যবিবরণীতে বলা হয়, এ বছর পবিত্র হজ পালনে আগ্রহী ব্যক্তিদের অবগতির জন্য ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি ব্যবস্থাপনায় হজে গমনের কোটা এখনো খালি রয়েছে। যাঁরা এর মধ্যে বেসরকারি এজেন্সির মাধ্যমে প্রাক্‌-নিবন্ধন করেছেন, কিন্তু বেসরকারি এজেন্সির কোটা পূর্ণ হওয়ায় হজে যেতে পারছেন না, সেসব আগ্রহী ব্যক্তিকে কোটা খালি সাপেক্ষে আগে এলে আগে পাবেন ভিত্তিতে সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার সুযোগ দেওয়া হবে। এ জন্য ২০ মের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়, নিকটস্থ ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়, ঢাকা আশকোনা হজ অফিস এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারে যোগাযোগ করে প্রাক্‌-নিবন্ধন ও নিবন্ধন করার জন্য ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..