× Banner
সর্বশেষ
পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি ডাসারে কথিত পীরের দরবারে ওরজকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৩৬ লাখ টাকার দিয়েছে ট্রান্সকম গ্রুপ

পিআইডি

সরকারি কর্মচারীদের অনিয়ম দুর্নীতি গ্রহণযোগ্য নয় -তথ্য ও সম্প্রচার সচিব

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
অনিয়ম দুর্নীতি গ্রহণযোগ্য নয়

সরকারি কর্মচারীদের আর্থিক অনিয়ম ও দুর্নীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পাশাপাশি কর্মক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা, গতিশীলতা, দায়বদ্ধতা এবং সমন্বয়ের পাশাপাশি নারী সহকর্মীদের প্রতি শ্রদ্ধাপূর্ণ আচরণের ওপর গুরুত্বারোপ করেন তথ্য ও সম্প্রচার সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার। ।

আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থাগুলোর প্রধানদের সাথে মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার সচিব এসব কথা বলেন। সভায় সংশ্লিষ্ট দফতর প্রধানরা নিজ নিজ সংস্থার চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

সচিব হুমায়ুন কবীর সভায় দপ্তরগুলোর কার্যক্রমের ওপর উপস্থাপনা দেখেন এবং কর্মক্ষেত্রে জনবলের স্বল্পতা সত্ত্বেও সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রমের অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, দেশ ও মানুষের কল্যাণে তথ্যখাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকের আন্তরিকতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন জনগণকে উপকৃত করবে, দেশকে এগিয়ে নেবে।

মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, দপ্তরগুলোর প্রধান ও প্রতিনিধিরা সভায় অংশ নেন।


এ ক্যটাগরির আরো খবর..